২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

মিরপুর টেস্টে কারা এগিয়ে জানালেন আফ্রিকান স্পিনার

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারা দেশে চলছে বৃষ্টির ঘনঘটা। সকাল থেকে মিরপুর শেরে বাংলার আকাশেরও মন ভার। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে সেটি মাথায় নিয়েই ব্যাট হাতে লড়ে গেলেন মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিক। সপ্তম উইকেটে দুজনের ১৩৮ রানের রেকর্ড জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে শত রানের লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা আলোক স্বল্পতায় বন্ধ হয়েছে নির্দিষ্ট সময়ের আগে। ২য় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে টাইগারদের লিড ৮১ রানের। ১৭১ বলে ৮৭ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে নাইম হাসান ২৮ বলে ১৬ রানে টিকে আছেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিন শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার কেশব মহারাজ। এ সময় মহারাজ বলেন, ‘অবশ্যই বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে আজকে। কন্ডিশন কিছুটা ভালো হয়েছে মনে হয় যেহেতু বল কিছুটা পুরনো। তবে আমি এখনও মনে করি আমরা এগিয়ে আছি। অবশ্যই বাংলাদেশ লিডে রয়েছে। ৩ উইকেট এখনও হাতে তাদের। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে আমি এখনও মনে করি আমরা ভালো জায়গায় রয়েছি, প্রথম ইনিংসে ব্যাট হাতে আমরা যতটুকু ভালো করেছি সেসব বিবেচনায় নিয়ে।’

আরও পড়ুনঃ   সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা

মহারাজ আরও বলেন, ‘আসলে গতকাল ৩ উইকেট তুললাম। এখন আজকে মেহেদী এবং জাকের আলী ভালো খেলেছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছি। আমার মনে হয় না আমরা হালকাভাবে নিয়েছি, তারা অনেক বেশি ভালো খেলেছে। অবশ্যই এরকম পরিস্থিতিতে তাদের এমন ব্যাটিংয়ের জন্য কৃতিত্ব দিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST