২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘একজনকে তো ৫০ বছর খেলাতে পারবেন না’, সাকিব প্রসঙ্গে তাইজুল

অনলাইন ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম দিনে মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর তাইজুল ইসলামের ফাইফারে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। যদিও দিন শেষে ৩৪ রানে এগিয়ে আছে প্রোটিয়ারা।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন তাইজুল ইসলাম। ম্যাচ পূর্ববর্তী নাজমুল হোসেন শান্তর সংবাদ সম্মেলনের মতো এদিনও সাকিব আল হাসানের প্রসঙ্গটা ঘুরেফিরে আসল।

ঢাকা টেস্ট খেলেই ক্রিকেটেই বনেদি এই ফরম্যাট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। তাকে স্কোয়াডে রেখেই দল সাজিয়েছিল বাংলাদেশ। যদিও আন্দোলনের মুখে সাকিবের দেশে ফেরা আটকে গেছে। টাইগার অলরাউন্ডারকে বাদ দিয়ে নতুন করে স্কোয়াড ঘোষণা করা হয়।

সাকিব না থাকায় স্পিন বিভাগে বাংলাদেশের নেতৃত্বে তাইজুল। প্রথম দিনে নিজের কাজটাও ঠিকঠাকই করেছেন। ১৫ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচ করলেও উইকেট তুলে নিয়েছেন ৫টি। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবেও নাম লেখালেন।

আরও পড়ুনঃ   বাবার চেয়ারে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, দিলেন আবেগঘন বার্তা

আজ প্রেসমিটে সাকিব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টাইগার এই অফস্পিনার বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।’

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণকাজের উদ্বোধন

পরে তাইজুল দোয়া চেয়ে জানালেন, ‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’

প্রসঙ্গত, মিরপুর টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে ৩৪ রানে এগিয়ে আছে সফরকারীরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রানে থেমেছিল বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST