২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় পুকুর খননের হিড়িক

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারায় পুকুর খননের হিড়িক কোণঠাসা জমির মালিকরা। যত্রতত্র বাগমারায় পুকুর খনন চলছে। সূত্রে জানা গেছে, রাজনৈতিক ছত্রছায়া আর শীর্ষ নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে এসব অবৈধ পুকুর, দিঘি খনন করা হচ্ছে। খননকারীরা অধরা থেকে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের কমিশন দিয়ে চুক্তি ভিত্তিক পুকুর খনন করিয়ে নেয়া হচ্ছে বলে স্থানীয় সূত্র জানায়। আশপাশের জলাধার থাকলে সে সুযোগ কাজে লাগিয়ে, রাতারাতি পুকুরের পাড় বানিয়ে পুকুর সম্প্রসারণ করা হয়।
জমির প্রকৃত মালিকদের সাথে কোনরূপ চুক্তি ছাড়াই অনেক সময় দখল করে পুকুর খননের অভিযোগ রয়েছে ভূরিভূরি। অনেকে অনিচ্ছা সত্ত্বেও দখলকারীদের ওই জমিজমা লিজ দিতে বাধ্য হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া এলাকার কয়েকজন কৃষক জানান, অভিযোগ, মানববন্ধন করেও থামানো যায়নি প্রভাবশালীদের পুকুর খনন।
প্রশাসনের এহেন আচরণে নাখোশ সর্ব সাধারণ। বর্ষা মৌসুমেও পুকুর খনন ঠেকানো যায়নি। জমির টপ সয়েল হারেিয় অনুর্বর হয়ে পড়ছে আবাদি জমি। এসব পুকুরের মাটি চড়া দামে যাচ্ছে এলাকার বিভিন্ন ইট ভাটায়। সামান্য বৃষ্টিপাতে নরম মাটি রাস্তায় পড়ে রাস্তার দশদশা হচ্ছে। হরহামেশাই ঘটে দুর্ঘটনা। এসব পুকুর ও দিঘি খননে উপজেলা প্রশাসনের সাথে পুকুর খননকারীদের রয়েছে গোপন সখ্যতা।আইন শৃঙ্খলা মিটিং এ স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনকে কড়া নির্দেশনা দেন। নির্দেশনার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো মাইকিং এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করিয়েও ঠেকানো সম্ভব হয়নি পুকুর খনন। কে শোনে কার কথা?
বিহানালী ইউনিয়নে বাঘাবাড়ি এলাকায় সরজমিন দেখা গেছে বর্ষা মৌসুমে বেশ কয়েকটি পুকুর খনন সমাপ্ত হয়েছে। মাড়িয়া ইউনিয়নের গাঙ্গাপাড়া তেলিপুকুর এলাকায় সম্প্রতি পাশাপাশি অন্তত ছোট বড় দশটি পুকুর খনন করা হয়েছে। স্থানীয় একটি বিশ্বস্ত সূত্র জানায়, সোমবার (২৯/০৭/২০২৪) রাত থেকে পুনরায় গাঙ্গোপাড়া মহিশার বিলে বাগান কেটে পুকুর খননের কাজ চলবে। দিনের বেলা ভেকু মেশিন বাগানের ধার ঘেঁষে রাখা হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলে পুকুর খনন করা হচ্ছে।
মোবাইল ফোনে সাবেক মেম্বার আজাহার আলী রাতে পুকুর খননের কথা স্বীকার করেন। মুঠোফোনে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে,আমি সহকারী কমিশনার (ভূমি) কে জানিয়ে দিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১০

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১১

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৫

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৬

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৭

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৯

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

২০

Design & Developed by: BD IT HOST