২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিবের পর তাইজুলের ২০০

অনলাইন ডেস্ক : এক ওভারেই দুই ব্যাটারকে ফেরালেন তাইজুল ইসলাম। টোনি ডি জোর্জির পর ম্যাথু ব্রিটজকেও শিকার বানালেন। সেই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন টাইগার এই স্পিনার। এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের।

ঢাকা টেস্টে সাকিব না থাকায় স্পিন বিভাগে মূল দায়িত্বটা তাইজুলের ওপরই ছিল। টেস্ট শুরুর আগে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে ৪ উইকেট দরকার ছিল তার। ব্রিটজকে সাজঘরে পাঠিয়েই সেই অপেক্ষা শেষ হয়েছে তার।

অবশ্য এরই মধ্যে আরও একটি উইকেট দখলে নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেছেন। টেস্ট ক্রিকেটে ১৩ তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন এই অফস্পিনার। এ নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২০১।

আরও পড়ুনঃ   ডিসেম্বরে বাজারে আসবে ‘আমার দেশ’

এ ছাড়া সাকিবের দখলে আছে ২৪৬টি উইকেট। সব ঠিকঠাক থাকলে ঢাকা টেস্ট দিয়েই বনেদি এই ফরম্যাটকে বিদায় বলার কথা ছিল টাইগার এই অলরাউন্ডারের। সে হিসেবে কার্যত সাকিবের সাদা পোশাকের ক্যারিয়ারে ইতি পড়ে গেছে! কানপুরেই বিদায়ী টেস্ট খেলে ফেলেছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তাইজুলের।

অবশ্য অন্য আরেকটা রেকর্ডে দ্রুতই সতীর্থকে ছাড়ানোর সুযোগ আছে তাইজুলের। সাকিবকে (১৬৩) ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ২ উইকেট দরকার তাইজুলের (১৬২)। তবে এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন এই অফ-স্পিনার।

আরও পড়ুনঃ   নিবন্ধন না থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ১৮৩টি উইকেট আছে তার দখলে।

প্রসঙ্গত, মিরপুর টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে ১০৬ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। অল্প রানে গুটিয়ে যাওয়ার পর সফরকারী দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন তাইজুলরা। যদিও প্রোটিয়া বাহিনী এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে, তবে ১০৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এর মধ্যে ৫ উইকেটই গেছে তাইজুলের পকেটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST