১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বিষ্ণোইদের কাছে সালমানের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: সেলিম খান

অনলাইন ডেস্ক : ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকের হত্যার পর থেকে বলিউড সুপারস্টার সালমান খানের পরিবার বেশ দুশ্চিন্তায় রয়েছেন। সালমানের বাবা সেলিম খান সম্প্রতি বিষ্ণোইদের কাছে ছেলের ক্ষমা চাওয়া প্রসঙ্গে কথা বলেছেন ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা সেলিম খান বলেন, ‘কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। বিষ্ণোইদের কাছে তার ছেলের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না’।

তিনি আরও বলেন ‘ক্ষমা চাওয়া মানে তো অপরাধ স্বীকার করা। সালমান কখনো কোনো প্রাণীকে হত্যা করেননি। এমনকি আমরা কোনো আরশোলাও মারিনি।

আমরা এসবে (প্রাণী হত্যায়) বিশ্বাস করি না।’ এসময় সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, ‘সালমানকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি কত মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, কত পশুর জীবন বাঁচিয়েছেন?’

আরও পড়ুনঃ   ‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’

তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার ছেলে কোনো অপরাধই করেনি। তিনি বলেন, ‘ও কি কোনো অপরাধ করেছেন? আপনি কি তাকে দেখেছেন করতে? আপনি কি বিষয়টি তদন্ত করেছেন? এমনকী আমরা কোনোদিন কোনো বন্দুকও ব্যবহার করিনি।’ নিজের বক্তব্যে আরও যোগ করলেন, ‘ও তো ওখানে ছিল না (যখন কৃষ্ণসায়র হরিণ হত্যা করা হয়)। ও পশুদের ভালোবাসে।’

সেলিম আরও যুক্ত করে জানান, সালমানকে ভয় দেখাতে বিষ্ণোইরা হত্যা করেছে বাবা সিদ্দিককে, একথা মানতে মোটেও রাজি নন তিনি। বললেন, ‘না, আমার মনে হয় না এর মধ্যে কোনও সম্পর্ক আছে। এর সঙ্গে বাবা সিদ্দিকের কী সম্পর্ক? এরকম যে কোনো গল্প আমরা বানাতে পারি। তুমি আমাকে সালাম দাওনি, আমি তোমাকে মেরে ফেলব।’

আরও পড়ুনঃ   মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া

সাক্ষাৎকার গ্রহণকারী আবার জিজ্ঞাসা করেন যে, লরেন্স বিষ্ণোইয়ের হাত থেকে সালমানকে বাঁচাতে চেয়েছিলেন বাবা সিদ্দিক, তাই তাকে হত্যা করা হয়েছে বলে একটি দাবি সামনে এসেছে। তাতে সেলিম বলেন যে, পুলিশও সালমান এবং তার পরিবারের সদস্যদের রক্ষা করছে। তার কথায়, ‘তাতে কি? সবাই তাকে বাঁচাতে চায়… তা বলে, যে কেউ যে কোনও সময় তাদের জীবন হারাতে পারে?’

গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দিককে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST