১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, বন্ধ স্কুল-বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ওঠার পর, বিচারের দাবিকে বিক্ষোভ শুরু হয়।

এছাড়া পাঞ্জাবের অভ্যন্তরীণ বিভাগ গতকাল শুক্রবার এবং আজ শনিবার সব ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।

পাঞ্জাবের রাওয়ালপিন্ডির পুলিশ কর্মকর্তা সৈয়দ খালিদ মেহমুদ হামদানি বার্তাসংস্থা এএফপিকে শুক্রবার জানান, বিক্ষোভের নামে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের সঙ্গে জড়িত থাকায় ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানিয়েছেন, এসবের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে বের বের করা হবে।

আরও পড়ুনঃ   রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

গত সপ্তাহে প্রদেশের রাজধানী লাহোরে প্রথম বিক্ষোভ শুরু হয়। ওই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, পাঞ্জাব কলেজের বেজমেন্টে এক নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

এরপর পুলিশ এক নিরাপত্তারক্ষীকে আটক করে। যাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্ষক হিসেবে অভিযুক্ত করা হয়। তবে পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগ নিয়ে কেউ তাদের কাছে আসেনি এবং তারা ধর্ষণের অভিযোগের সত্যতাও নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুনঃ   ইসরায়েলকে আল্টিমেটাম ইয়েমেনি গোষ্ঠীর

তবে ধর্ষণের অভিযোগ ভাইরাল হওয়ার পর লাহোর এবং রাওয়ালপিন্ডির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করেছে। শিক্ষার্থীরা বলছেন, ধর্ষণের অভিযোগটি লুকানোর চেষ্টা করছে প্রশাসন।

এখন পর্যন্ত বিক্ষোভের সঙ্গে জড়িত কয়েক হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, ধর্ষণের গুজব ছড়িয়ে পাঞ্জাবে বিক্ষোভ আয়োজন করা হচ্ছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ হুমকি দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা ধর্ষণের পোস্ট ছড়িয়েছে তাদের সবাইকে কঠোর শাস্তি দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে : ভূমিমন্ত্রী মিনু

রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা

‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের আবদার

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

১০

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

১১

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

১২

নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ : নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান

১৪

রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী, শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

১৫

এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

১৮

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৯

ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST