১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিয়া-ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালের দিকে এই হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। এদিকে, একই দিনে ইয়েমেনে অত্যাধুনিক বোমারু বিমান বি-৫২ থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস ধরে লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘাত চলছে; এর মাঝেই ইয়েমেনে হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী।

সিরিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম মিত্র শক্তি হিসেবে পরিচিত। গত ১ অক্টোবর ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এছাড়া প্রায় প্রত্যেক দিন ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুনঃ   নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে যে যুদ্ধ চলছে তা সর্বাত্মক আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানি লক্ষ্যবস্তুতে যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে তার বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

তিনি বলেছেন, ‘‘ইসরায়েল যদি ভুল করে এবং আমাদের লক্ষ্যবস্তুতে আক্রমণ করে আর সেটা এই অঞ্চলে অথবা ইরান হোক না কেন, আমরা ইসরায়েলে আবারও বেদনাদায়ক হামলা চালাবো।’’

গত মাসে লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইরানি বিপ্লবী গার্ডের একজন জেনারেল নিহত হন। ওই জেনারেলের দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে সালামি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন।

আরও পড়ুনঃ   পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বলেছে, সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত লাটাকিয়ায় ইসরায়েলি হামলায় দুই বেসামরিক আহত হয়েছেন।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ায় হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST