১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল

অনলাইন ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে চলিত বছরে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে বছরজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৯৫। আর মোট মৃত্যু হয়েছে ২০১ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ১০০ জন নারী।

সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাঁদের একজন ঢাকা দক্ষিণ ও অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ   পাকিস্তানের যেসব ক্রিকেটারদের প্রশংসায় মুশফিক

বর্তমানে রাজধানীর ১৮টি সরকারি ও ৫৯ বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৭৩৩ জন রোগী। আর রাজধানীর বাইরে সারা দেশে ভর্তি রয়েছে ১ হাজার ৭৮৯ জন। বছরজুড়ে মৃত ব্যক্তিদের মধ্যে ১৩৮ জন রাজধানীতে এবং ৬৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন ছিল।

সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ১০৭ জনেরই মৃত্যু হয়েছে এই অঞ্চলে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হয়েছে। আর মারা গেছে দুজন। মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮, জুলাইতে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং গত মাসে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ওই মাসে ৮০ জনের মৃত্যু হয়। চলতি মাসে এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৯৫৭ এবং মারা গেছেন ৩৮ জন।

আরও পড়ুনঃ   কৃষির উন্নয়নে জাপানের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করা হবে

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST