২১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বরেন্দ্র অঞ্চলের জলাধার সংরক্ষণের দাবিতে নগরীতে ‘পানিবন্ধন’

স্টাফ রিপোর্টার : খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের জলাধারগুলো সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পানির দাবিতে আয়োজন করা এই মানববন্ধনের নাম দেওয়া হয়েছিল ‘পানিবন্ধন’। বিশ্ব পানি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বরেন্দ্র রিসার্স অ্যান্ড অ্যাডভোকেসি সোসাইটি ও গবেষণাপ্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এ আয়োজন করে। কর্মসূচি থেকে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনার সুশাসন ও ভূ-উপরিস্থ জলাধারগুলো সুরক্ষাসহ এতে প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালন

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরীসহ বরেন্দ্র অঞ্চলের শত শত দিঘি ভরাট করে দালানকোঠা, মার্কেট করা হচ্ছে। দখল-দূষণ করে নষ্ট করা হচ্ছে। জলমহাল ইজারা, পুকুর ইজারা প্রথা এবং আইনের কারণে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা এসব প্রাকৃতিক জলাধার ইজারা নামে দখল করে। এতে গ্রামের প্রান্তিক মানুষের প্রবেশাধিকার থাকে না।

আইন বা নীতি যদি জনগোষ্ঠীর উপকারে না আসে, তাহলে সেই আইন পরিবর্তন করা দরকার। তাই সরকারি পুকুর ইজারা দেয়ার নিয়ম বাতিলের দাবি জানায়।

আরও পড়ুনঃ   নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পানিবন্ধন থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল। যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বারসিকের গবেষক শহিদুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা ’৭১-এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ—ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওন, ভয়েস অব ইয়ুথের সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST