৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আমার খুব হুটহাট প্রেম হয় : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : পূজা উপলক্ষে ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নির্মিত নতুন সিনেমা ‘টেক্কা’। যেখানে একসঙ্গে অভিনয় করেছেন দেব-স্বস্তিকা। বহুদিন বাদে প্রাক্তন প্রেমিক সৃজিতের ছবিতে কাজ করেছেন স্বস্তিকা।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, সৃজিতের সঙ্গে যোগাযোগটা যেহেতু রয়েছে, তাই আলাদা করে কিছু ফিল করতে পারছি না। কাজের বাইরে আমাদের দেখা হতোই। খেতে গিয়েছি। একসঙ্গে বেরও হয়েছি। বন্ধু হিসেবে দুজনের সম্পর্কটা আছে। সৃজিত খুব খেতে ভালোবাসে। আমিও তাই। যে কারণে দীর্ঘদিন পর কাজ করলেও নতুন করে কিছু ফিল হয়নি।

নিজের প্রাক্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সৃজিত অনেক শান্ত হয়েছে। আজকাল কাজের সময় ফোন কম চেক করে। সোশ্যাল মিডিয়ার এডিকশন ছিল। দেখলাম সেটাও অনেকটাই কমেছে। আর একটা বিষয় দেখে ভালো লাগল, আমাদের ডিওপি থাকা সত্ত্বেও বেশ কিছু শট সৃজিত নিজে নিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি খুব ইয়ার্কি মেরেছি। বলেছি. যে শর্টগুলো সৃজিত নিয়েছে, সেগুলো অন্যদের থেকে বেশি ভালো হয়েছে।

আরও পড়ুনঃ   ওয়াইন ছাড়া অন্য কিছু পান করেন না কারিনা

দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, প্রশ্নে স্বস্তিকা বলেন- দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিতে দেব যে অভিনয়টা করেছে, অন্য কোনও ছবিতেই করেনি। আমি নিশ্চিত, এরপরে হয়তো করবে। এই ধরনের অভিনয়গুলো শিখে গেছে ছেলেটা। আগামী দিনে আমি ওর সঙ্গে আরও কাজ করতে চাই। ‘টেক্কা’-তে আমাদের স্ক্রিন টাইম কম ছিল।

এ বছর পুজার প্ল্যান জানিয়ে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকে দেখেছি মা ঘাটে দুর্গাপুজা করতেন। আমি এখনও সেটা করি। সেজন্য পুজার সময় কলকাতায় থাকাটা আমার কাছে খুব জরুরি। মায়ের ওই একটা জিনিস আমি রেখে দিয়েছি। ছোট থেকে দেখেছি বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজা হতো। এবার পুজায় কলকাতাতেই থাকতে চাই।’

আরও পড়ুনঃ   বেবিবাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা

ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন স্বস্তিকা। পূজায় প্রেম হয়েছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন- ‘(হাসি) সারাবছর প্রেম করায় আমি বিশ্বাসী। পুজা কিংবা ভ্যালেন্টাইনস ডে- ওরকম দিনক্ষণ দেখে প্রেমটা হয় না। আমার প্রেম হয় হুটহাট। এখন তো কাজের ঠেলায় সময়ও পাচ্ছি না। তার মধ্যে আমার যে প্রতিবাদী সত্ত্বা মানুষের সামনে এসেছে, তাতে আর কখনও প্রেম হবে কি না জানি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST