৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীর সকল পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, প্রতিমার চূড়ান্ত সাজসজ্জা চলছে

অনলাইন ডেস্ক : দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই মহোৎসবকে ঘিরে চলছে পাবনার ঈশ্বরদীতে ব্যাপক প্রস্ততি। এরই মধ্যে অধিকাংশ মণ্ডপে শেষ হয়েছে প্রতিমার নির্মাণকাজ। মৃৎশিল্পীরা এখন রঙ-তুলির আঁচড়ে সাজ-সজ্জা ও প্রতিমার সৌন্দর্যবর্ধণে ব্যস্ত সময় কাটছে।

এবার ঈশ্বরদীর মোট ৩২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল মন্দির সিসিটিভি’র আওতায় আনা হয়েছে।

এরইমধ্যে দেশের বিভিন্ন এলাকায় দুর্গা প্রতিমা ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে চাইছে অন্তর্বর্তী সরকার। দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন, পুলিশ বিভাগ এবং রাজনৈতিক নেতারা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রশাসন ও পুলিশ বিভাগ ছাড়াও বিএনপি ও জামায়াতের পক্ষ হতে মন্দির কমিটির সাথে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানে তারা কঠোরভাবে দেখভাল করবেন বলে আশ্বস্থ করেছেন। পূজামণ্ডপে সব সময়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে, মন্ডপের নিরাপত্তার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে।

উপজেলা নিবাহী কর্মকর্তা সুবির কুমার দাশ জানান, ৩২টি মণ্ডপের মধ্যে ৭টিতে সিসিটিভি ক্যামেরা আগে থেকেই ছিল। ২৫টি পূজা মণ্ডপে উপজেলা প্রশাসনের পক্ষ হতে স্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা এবং সরঞ্জামাদি ইতোমধ্যেই সরবরাহ করা হয়েছে। তিনি আরও জানান, সার্বক্ষনিক নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় একটি মনিটরিং সেল থাকবে। পূজা মণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে এই টিম।

আরও পড়ুনঃ   'দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক'-সুধী ও কর্মী সমাবেশে জামায়াতের আমির

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, সকল পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরা করা হয়েছে। প্রত্যেক পূজা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক এ মণ্ডপগুলোতে টহলরত থাকবে। এছাড়াও প্রশাসনের যৌথ নিরাপত্তা টিম সার্বক্ষণিক কাজ করবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল কুমার চক্রবর্তি জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা অনুষ্ঠানে প্রশাসন এবং রাজনৈতিক নেতারা তৎপর রয়েছেন। ইতিপূর্বে ঈশ্বরদীতে কোনদিনই পূজায় বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা বা কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আশা করি সকলের সহযোগিতায় এবারেও এখানে কিছু ঘটবে না।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST