১৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধের কঠোর হতে প্রশাসনের প্রতি এমপি আসাদের আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি : মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ। মঙ্গলবার বেলা ১১টায় মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে মোহনপুর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে একটি উন্মুক্ত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। এমনকি মাদক নিয়ে যদি জনপ্রতিনধিরা তদবির করে তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা গহণ করতে হবে। আমি নিজেও যদি করি তবে আমার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এমপি আসাদ বলেন, মাদক নিয়ে জনপ্রতিনধি ও সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। এখানে দোকানে অনেক ছোট ছোট ছেলেরা সিগারেট নিয়ে খায়। আপনাদের এগিয়ে আসতে হবে। যে দোকানদার ছোট ছেলেদের কাছে সিগারেট বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা এগিয়ে আসলেই সমাজ বদলে যাবে।

আরও পড়ুনঃ   পিআর পদ্ধতিসহ ৫ দাবি, জামায়াত ও ইসলামি দলগুলোর কঠোর কর্মসূচি আসছে

তিনি বলেন, সব পুলিশ খারাপ নয়। কিছু পুলিশের জন্য সব পুলিশকে খরাপ বলা যাবে না। এছাড়াও আপনি যখন বিপদে পড়েন প্রথম আপনি ডাকেন পুলিশকে। শুধুমাত্র পুলিশই সব কিছু করবে তা নয়। একটি সামজ বা পরিবার প্রথম যদি স্বচ্ছ হয় তবে সেই সমাজ বা পরিবার স্বচ্ছ হবে। এছাড়াও অনুষ্ঠানে মাদক, বহুবিবাহ, জুয়া, সড়ক দুর্ঘটনা, সামাজিক ফ্যাসাদ ও যৌনহয়রানী প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান এমপি আসাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল।

পুলিশের পক্ষ থেকে জনগনকে একাজে সম্পৃক্ত করতে সভা পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ। বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর মেয়র শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।

আরও পড়ুনঃ   দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে : রফিকুল ইসলাম খান

উক্ত সভায় উপস্থিত ছিলেন, কেশরহাট কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক হেনা, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এনামুল হক, ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST