৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে পিস্তল, গুলি ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র একটি টহল দল ফতেপুর সীমান্ত হতে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ০১টি পিস্তল ও ০৭ রাউন্ড গুলিসহ ৪৩ বোতল মদ আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র দেয়া বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দুর্বৃত্ত দ্বারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং জনমনে ত্রাস সৃষ্টি করার অপচেষ্টাকে প্রতিরোধ এবং অরাজকতা মোকাবেলায় বিজিবি বিশেষভাবে তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় সীমান্ত পিলার ১০/২-এস নিকট দিয়ে ০২ জন ব্যক্তিকে ০১টি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখতে পায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বস্তাটি উদ্ধার করতঃ বস্তার মধ্য হতে অবৈধ ও চোরাচালানকৃত ০১টি বিদেশী পিস্তল ও ০৭ রাউন্ড গুলিসহ ৪৩ বোতল মদ জব্দ করে।

ধারণা করা হচ্ছে আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যেই অস্ত্র এবং গোলাবারুদ পাচার করার চেষ্টা করা হয়। জব্দকৃত পিস্তল, গুলি ও মদ শিবগঞ্জ থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান।

আরও পড়ুনঃ   পদ্মা থেকে কিশোর ও তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১০

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১১

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৩

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৪

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৫

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৬

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৮

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১৯

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST