২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গত সরকারের এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না: রিজভী

স্টাফ রিপোর্টার : ‘আলী ইমাম মজুমদারদের মতো শেখ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে রাষ্ট্র সংস্কারের কাজ সফল হবে না।’ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয়কে দিয়েছেন, কিন্তু তার কথা মতো যদি বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল তৈরির চেষ্টা করেন, তাহলে দেশের ১৮ কোটি মানুষ শহীদী চেতনা নিয়ে আবারও রাজপথে নামবে।’ দিল্লির কোনো গোলামকে আর দেশের জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ রোববার রাজশাহী নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আন্দোলনে মহানগর ও জেলার শহীদ পরিবারের সঙ্গে এই সাক্ষাতের অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ   গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি টাকার লোন করা হয়েছে। আর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কীসের উন্নয়ন! তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করার সুযোগ দিয়েছেন; লুট করার সুযোগ দিয়েছেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনাকে টিকেয়ে রাখতে যেসব আমলা, ডিসি ও সচিবরা চেষ্টা করেছিলেন এরা তো নিশ্চয়ই আছেন। তারা কাজও করছেন। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন। তারা সংস্কারের কথাও বলছেন। তবে এই সমস্ত প্রেতাত্মারা যদি থেকে যায়, তাহলে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন হবে না। তারা কেউ কেউ এই সরকারকে ব্যর্থ করার জন্য ভেতর থেকে চেষ্টা করতে পারে।’

আরও পড়ুনঃ   জুলাই-আগস্ট গণহত্যার বিচার সবার আগে করতে হবে: জামায়াতের আমির

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘আপনারা আওয়ামী সরকারের যেসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছেন, সেগুলো কিন্তু উদ্ধার করতে পারেননি। অবৈধ অস্ত্র এখনো যুবলীগ-ছাত্রলীগের হাতে আছে। সেই অস্ত্র শেখ হাসিনা দিয়েছিল। এগুলো উদ্ধার করতে হবে। তা না হলে তারা ফের অস্থিরতা সৃষ্টি করতে পারে।’

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুন-অর-রশীদ, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নিহত তিনজনের পরিবারের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১০

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

১২

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

১৩

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৫

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

১৭

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

১৮

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

২০

Design & Developed by: BD IT HOST