২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গাজায় যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী : জাতিসংঘে মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক : পশ্চিম তীর ও গাজায় রক্তপাতের অবসানে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় অবিলম্বে গাজা যুদ্ধ অবসানে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মাহমুদ আব্বাস বলেছেন, ওয়াশিংটন গাজা যুদ্ধে ইসরায়েলকে কূটনৈতিক আচ্ছাদন দিচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে চলেছে। সেখানে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন ও সহায়তা করে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় বর্তমানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ হাজার ৫৩৪ জনে পৌঁছেছে বলে উপত্যকার হামাস নিয়ন্ত্রিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

জাতিসংঘ অধিবেশনে দেওয়া বক্তৃতায় ফিলিস্তিনি এই প্রেসিডেন্ট বলেন, ‘‘এই অপরাধ থামান। এখনই থামান। শিশু ও নারী হত্যা বন্ধ করুন। গণহত্যা বন্ধ করুন। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। এই উন্মাদনা চলতে পারে না। গাজা এবং পশ্চিম তীরে আমাদের জনগণের সাথে যা ঘটছে, তার জন্য পুরো বিশ্ব দায়ী।’’

আরও পড়ুনঃ   নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান

যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার ২৪ লাখ বাসিন্দার বেশিরভাগই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরুর পর লাখ লাখ মানুষ স্কুল ভবন ও বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এসব আশ্রয় কেন্দ্র ইসরায়েলি হামলায় তছনছ হয়ে গেছে।

গাজায় ইসরায়েলি অভিযানের অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে যুক্তরাষ্ট্র অতীতে বারবার ভেটো দিয়েছে। এর নিন্দা জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘‘যুক্তরাষ্ট্র একা দাঁড়িয়ে বলল, না, লড়াই চলবে। দেশটি ভেটো ক্ষমতাকে ব্যবহার করে এটা করেছে।’’

হাজার হাজার বেসামরিক, শিশু ও নারীদের হত্যায় ইসরায়েল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইসরায়েলকে আগ্রাসন ক্রমাগত চালিয়ে যেতে উৎসাহিত করেছে। ইসরায়েল জাতিসংঘে থাকার যোগ্য নয়।

আরও পড়ুনঃ   ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৭

বিশ্বে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও সহায়তাকারী যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা ও সামরিক অস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে ১ হাজার ২০৫ জনকে হত্যা করেছে হামাস; যাদের বেশিরভাগই বেসামরিক। ওই সময় ২৫১ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস।

পরে কয়েক দফার যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মিকে ছেড়ে দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী। তবে এখনও হামাসের হাতে অন্তত ৯৭ জন জিম্মি আছেন। এছাড়া জিম্মিদের মধ্যে ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST