২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১০০ বছরে এই প্রথম, দুর্গাপূজায় বন্ধ থাকবে মল্লিক বাড়ির দরজা

অনলাইন ডেস্ক : হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু সনাতন ধর্মালম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যেই সর্বত্র চলছে পূজার প্রস্তুতি। তবে এ বছর কলকাতার পূজার পরিবেশ যেন বাকি বছরগুলোর তুলনায় আলাদা।

পুজার চেনা গন্ধটা নেই ওপার বাংলার বাতাসে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে সমগ্র ভারতে।

অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষ৷ গোটা কলকাতায় এখন একটা দাবিতে সরব, তরুণী চিকিৎসকের হত্যাকারীদের কঠোর শাস্তি।

কলকাতার এমন থমথমে পরিস্থিতিতেই এবার ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপূজা৷ প্রতি বছর মহাসমারোহে ধুমধাম করে এই দুর্গাপূজা উদযাপন করে মল্লিক বাড়ির সদস্যরা৷ ভবানীপুরের আদি পুজা সর্বজনবিদিত৷ সকলেই আসে এই পুজা দেখতে৷

আরও পড়ুনঃ   সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

তবে এ বছর সেই মল্লিক বাড়িতেও পুজার রেশ নেই। আরজি কর কাণ্ডের আবহে অত্যন্ত মন খারাপ মল্লিক বাড়ির প্রতিটা সদস্যের। চিরাচরিত প্রথা ও নিয়ম-উপাচার মেনে পুজা হবে, তবে বড় কোনো আয়োজন থাকছে না।

এ বিষয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় আনন্দ অন্যান্য বারের মতো নয়। বরং প্রতিবারের চেয়ে একটু ম্লান৷ এই বাড়ির পুজা কোনওদিনই বন্ধ হয়নি, তাই এ বছর বন্ধ হবে না। তবে পূজার চার দিন মল্লিক বাড়ি সকলের জন্য খোলা থাকে। এ বছর সেটা আর হচ্ছে না। গত ১০০ বছরে এই প্রথমবার বাড়ির পূজা জনসাধারণের জন্য হবে না৷ সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না। শুধু পরিবারের সদস্যদের নিয়েই নিয়ম মেনে পূজা হবে, তবে উৎসব নয়।

আরও পড়ুনঃ   মায়ের জমানো টাকা ও গাড়ি বেচে সিনেমা, হল না পেয়ে কাঁদলেন নায়ক

প্রতি বছর মল্লিক বাড়ির দুর্গাপূজা দেখতে বহু মানুষের ঢল নামে। তেমনই প্রতিমা দর্শনের পাশাপাশি তারকাদের দর্শন পাওয়া থাকে বাড়তি পাওনা।

তবে এবার তেমনটা হচ্ছে না৷ প্রতিবারের অবধারিত দ্বার এবার বন্ধ থাকতে চলেছে মল্লিক বাড়ির। কারণ আনন্দের আড়ালেই মনের মধ্যে লুকিয়ে রয়েছে একরাশ দুঃখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST