২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হচ্ছে: আরএমপি নবনিযুক্ত কমিশনার

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের পতনের আগে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর করা সব মামলা সরকারের নির্দেশনায় প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু সুফিয়ান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আরএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘কিছু মামলা ছাত্র-জনতার বিরুদ্ধে হয়েছিল, সেগুলো সরকারের নির্দেশে প্রত্যাহারের কার্যক্রম চলছে। এর মধ্যে বেশির ভাগ প্রত্যাহার হয়ে গেছে। পরবর্তীকালে (৫ আগস্টের পর) যে মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে। আমরা নিরপেক্ষভাবে তদন্তের চেষ্টা করছি। শুধু দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আর যারা নিরপরাধ এবং মিথ্যা মামলায় সংযুক্ত হয়ে গেছে, তদন্তের পর তাদের সেখান থেকে মুক্তি দেওয়া হবে।’

আরও পড়ুনঃ   জীবন রক্ষাকারী পণ্য ব্যতীত আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা, কর্মবিরতি অব্যাহত

পুলিশ কমিশনার বলেন, ‘ছাত্র-জনতা কীভাবে বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠে সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা জীবন বিপন্ন জেনেও আন্দোলনে আসে। তাদের কারণে আজকের এই বাংলাদেশ। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মনে রেখে আমাদের কাজ করতে হবে।’

পুলিশের স্থাপনায় হামলা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, ‘জনতার সঙ্গে পুলিশের একটা ব্যবধান হয়ে গিয়েছিল। যার প্রেক্ষিতে ৫ আগস্টের পরবর্তী সময় পুলিশের স্থাপনায় হামলা হয়েছে, সেটা কিন্তু জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা চিন্তা করছি, কীভাবে আমরা জনগণের কাছাকাছি যেতে পারব। জনগণের জন্য কাজ করতে পারব।’

আরও পড়ুনঃ   জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

তিনি বলেন, ‘আমাদের অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। পুলিশ সদস্যদের মাঝেও ভয়-আতঙ্ক কাজ করছে। রাস্তায় নামতে তারা শঙ্কিত। আমরা তাদের বোঝাচ্ছি যে জনগণের কল্যাণে কাজ করলে তারা আমাদের গ্রহণ করবে। জনগণের কল্যাণে কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই। তারা আমাদের গ্রহণ করবে। আমাদের এভাবেই কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST