২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সেনেগালে ভাসমান নৌকায় মিলল ৩০ জনের পচা-গলা মরদেহ

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি নৌকা থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলীয় এলাকায় ভাসমান একটি নৌকায় মরদেহগুলো পচা-গলা অবস্থায় পাওয়া যায়।

মূলত উন্নত জীবনের আশায় দেশটির উপকূলীয় এলাকা থেকে অভিবাসীদের বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার ঘটনা সম্প্রতি বেড়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনেগালের উপকূলে একটি নৌকায় অন্তত ৩০টি পচনশীল মৃতদেহ পাওয়া গেছে বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক সামরিক বিবৃতি অনুসারে, রাজধানী ডাকার থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দূরে ভাসমান একটি নৌযানের বিষয়ে নৌবাহিনীকে জানানো হয়েছিল। তারা সোমবার সকালে কাঠের ক্যানো বা পিরোগটিকে বন্দরে নিয়ে আসে।

বিবৃতিতে বলা হয়েছে, “মৃতদেহগুলোর অতিমাত্রায় পচনের কারণে সেগুলো উদ্ধার, পরিচয় শনাক্তকরণ এবং স্থানান্তর কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে করা হচ্ছে।”

আরও পড়ুনঃ   ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

নিহতদের মৃতদেহগুলো কতটা পচনশীল ছিল তা বিবেচনা করে ধারণা করা হচ্ছে, এসব অভিবাসীরা সম্ভবত আটলান্টিক মহাসাগরে অনেক দিন ধরে ভেসে ছিল। নৌযানটি কখন এবং কোন স্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং কতজন যাত্রী তাতে ছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

এর আগে গত আগস্টে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে অন্তত ১৪টি পচনশীল মৃতদেহ পাওয়া যায়। মৃত ওই ব্যক্তিদের সেনেগালিজ অভিবাসী বলে মনে করা হয়েছিল।

এদিকে অভিবাসী-সম্পর্কিত মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যে অবৈধ অভিবাসন মোকাবিলায় সেনেগালের সরকার গত আগস্টে ১০ বছরের পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির উপকূলে নৌকায় করে যাত্রা করা শত শত অভিবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে, সেনেগাল হয়ে পশ্চিম আফ্রিকা ছেড়ে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে। এসব অভিবাসীদের বেশিরভাগই যুবক। তারা সংঘাত, দারিদ্র্য এবং বেকারত্ব থেকে মুক্তির জন্য বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে স্প্যানিশ দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করে থাকে। চলতি বছর স্পেনের এই দ্বীপপুঞ্জে প্রায় ৩০ হাজার অভিবাসীর আগমন রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি

ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনই সবচেয়ে বেশি অভিবাসী গ্রহণ করে থাকে এবং দেশটিতে পৌঁছানোর জন্য অভিবাসীদের কাছে ভূমধ্যসাগরের পথটি সবচেয়ে জনপ্রিয়। তবে ক্রমবর্ধমান সংখ্যক পশ্চিম আফ্রিকান অভিবাসী আটলান্টিক মহাসাগর হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথও বেছে নিচ্ছে।

মূলত সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ অভিমুখে অবৈধ অভিবাসীদের বিপজ্জনক চলাচল অনেক বেড়ে গেছে। অভিবাসন প্রত্যাশীরা যেসব নৌকা বা নৌযানে সমুদ্র পাড়ি দেন, সেগুলোর ইঞ্জিন অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে।

এছাড়া ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করাও এসব নৌযানের ক্ষেত্রে খুব সাধারণ ব্যাপার। ফলে বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই অভিবাসন প্রত্যাশীরা মৃত্যুমুখে পতিত হন।

অবশ্য বিপজ্জনক সমুদ্র যাত্রার বিষয়ে অভিবাসীদের নিরুৎসাহিত করার চেষ্টা চালানো হলেও তাতে খুব বেশি ফল মেলেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST