২০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা, কিশোর আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনের ভেতেরে বরযাত্রীদের ওপর হামলার চালানোর ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে বরযাত্রীদের একজনের হাত ভেঙে দিয়েছেন একদল কিশোর। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশন থেকে বরযাত্রীরা ট্রেনে উঠেছিল। তাদের গন্তব্য ছিল গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে।

জানা গেছে, ট্রেনে উঠার কিছুক্ষণ পরই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলা থেকে বাঁচতে বরসহ তিনজন ট্রেন থেকে নেমে যান। পরে ট্রেনে থাকা অন্য বরযাত্রীদের ওপর রাজশাহী রেলস্টেশনেও হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের একজনের হাত ভেঙে দিয়েছে। টাকাপয়সা লুট করে নেওয়ারও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। হামলায় আহত বরযাত্রীর একজনের নাম আরিফুল ইসলাম (২৮)। তার বাড়ি আড়ানী ননুনগর গ্রামে। তিনি বাঁচার জন্য রাজশাহী স্টেশনে নেমে দৌড় দিয়েছিলেন। তাকে জিআই পাইপ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। তাতে তার ডান হাত ভেঙে গেছে। পিঠে স্ট্যাম্পের দাগ বসে আছে। ট্রেনের ভেতরে ডিটল সরকার নামের আরেকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। তিনি ওই ট্রেনেই কাঁকনহাট চলে গেছেন।

আরও পড়ুনঃ   জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিলাম : জিএম কাদের

রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে দেন আনসার সদস্যরা। আটক ছাত্র (১৭) নগরের আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা। সে নগরের ইউসেপ স্কুলে পড়ে। তার সঙ্গে হামলায় মনির (২৪), মাইনুল (২৬) নামের দুই বড় ভাইসহ কিশোর বয়সী আরও কয়েকজন ছাত্র ছিল বলে সে জানিয়েছে। মনির ও মাইনুল ছাড়া সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভাঙা হাত নিয়ে আরিফুল কাতরাচ্ছেন। সঙ্গে থাকা বরযাত্রী নিশান আলী স্টেশনের একটি দোকানের রেফ্রিজারেটর থেকে বরফ এনে লাগাচ্ছেন।

আরিফুল ইসলাম বলেন, তারা আড়ানী থেকে ৩০ জন বরযাত্রী ট্রেনে উঠেছিলেন। ট্রেনের ওঠার পরে ওই দলের সঙ্গে দেখা হয়। তারা কার সঙ্গে যেন ঝামেলা করছিলেন। একপর্যায়ে তার মাথায় একটা গুঁতা লাগলে তার সঙ্গের লোকজন ধাক্কা দিয়ে ছাড়িয়ে নেন। এরপর তারা তাদের (বরযাত্রীদের) মারধর শুরু করেন। এ সময় ডিটল সরকারকে মেরে আট হাজার টাকা ও মুঠোফোন কেড়ে নেন। তিনি বলেন, বিপদ দেখে কৌশলে সরদহ স্টেশনে নেমে বরসহ তিনজন সড়ক পথে কাঁকনহাটের উদ্দেশে রওনা দিয়েছেন। রাজশাহী স্টেশনে নেমে তিনি দৌড়ে একজন আনসার সদস্যকে জড়িয়ে ধরে বলেন, ‘আমাকে বাঁচান।’

আরও পড়ুনঃ   সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

আটক কিশোর জানায়, তারা ১০-১২ জন মিলে সকালে তিতুমীর ট্রেনে রাজশাহী থেকে আব্দুলপুর স্টেশনে গিয়েছিল লুচি খেতে। সেখান থেকে কমিউটার ট্রেনে ফিরছিল। আড়ানী স্টেশনে এসে বরযাত্রীর একজনের সঙ্গে তাদের ঝামেলা হয়। তারপর এই ঘটনা ঘটে।

স্টেশনমাস্টার আব্দুল মালেক বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আটক হামলাকারীকে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে দুজন সেনাসদস্য ছিলেন। তারা এক ছাত্রকে ধরে থানায় এনেছেন। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন। তাদের মধ্যে আপস-মীমাংসা না হলে মামলা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১০

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১২

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৪

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৫

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৯

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

২০

Design & Developed by: BD IT HOST