১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

কবে নাগাদ মাঠে ফিরবেন মেসি?

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি থাকছেন না আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে। কোপা আমেরিকার আগে আলবিসেলেস্তেদের প্রস্তুতির সময়টা মিস করতে যাচ্ছেন অধিনায়ক মেসি। যুক্তরাষ্ট্রের এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশীর ইনজুরিতে মাঠের বাইরে থেকেই দেখতে হবে নিজ দলের ম্যাচ। আর্জেন্টিনার জন্য মেসির এমন খবর বড় এক ধাক্কাই বটে।

সাম্প্রতিক সময়টা অবশ্য মেসির জন্য কিছুটা অস্বস্তিরই ছিল। গত মৌসুমের শেষদিকে অনেকগুলো ম্যাচই এই আর্জেন্টাইন মহাতারকা মিস করেছেন ইনজুরির জন্য। সেবারও মেসির জন্য দূর্ভাগ্য ডেকে এনেছিল এই মাংসপেশির ইনজুরি।

আরও পড়ুনঃ   কলম্বিয়ার বিপক্ষে দশজনের আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

গত মৌসুমের পর মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতিপর্বেও হংকং একাদশের বিপক্ষে মাঠে নামেননি মেসি। যদিও এরপরেই জাপানে খেলতে গিয়েছিলেন। সে নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। এসবের বাইরে গিয়ে সবচেয়ে বড় সত্য, মেসির শারীরিক অবস্থা অন্য যেকোনো সময়ের তুলনায় এখন নাজুক। মাংসপেশির ইনজুরিতে সত্যিই ভুগতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে।

মেসি এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে, তা নিয়ে আছে প্রশ্ন। উত্তরটা সবার আগে দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ড টাটা মার্টিনো। এই কোচের ভাষ্য, কনকাকাফ চ্যাম্পিয়ন কাপে মেসিকে আবার দেখা যাবে ফুটবলের মাঠে। সে অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরবেন মেসি।

আরও পড়ুনঃ   বিপিএল প্লেয়ার্স ড্রাফটে কোন দল কত টাকা খরচ করল

 

‘মেসির ইনজুরি এমন, প্রতি সপ্তাহেই নজরে রাখতে হবে। বিষয়টা পরিস্কার, তার একটা লক্ষ্য আছে। সেটা হলো কনকাকাফের কোয়ার্টার ফাইনাল খেলা।’ বলছিলেন জেরার্ড মার্টিনো। সূচি অনুযায়ী, এপ্রিলের তিন তারিখ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব সিএফ মনটেরির বিপক্ষে খেলবে মায়ামি।

ফিরতি লেগে এক সপ্তাহ পরে মনটেরির মাঠে খেলতে যাবে মার্কিন ক্লাবটি। এর আগে ৩০ মার্চ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচ আছে মায়ামির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST