১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার বিপক্ষে দশজনের আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে নিজেদের জায়গা আর্জেন্টিনা নিশ্চিত করেছে আরও আগেই। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বাছাইপর্বের ম্যাচগুলো তাই এখন অনেকটাই নিজেদের ভবিষ্যত পরিকল্পনার জায়গা। সেই পরিকল্পনার পর্বে বলতে গেলে একটা জোর ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনাল জিতেছিল যে কলম্বিয়ার বিপক্ষে তাদের কাছেই ঘরের মাঠে জয় পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের।

এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। দশজনের দল নিয়ে আর্জেন্টিনার এমন ড্র-কে মান বাঁচানোই বলতে হয়। ম্যাচের ২৪ মিনিটে লুইস দিয়াজের একক নৈপুণ্যের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচে ফিরতে সময় লেগেছে ৮০ মিনিট পর্যন্ত।

থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে নেয়া মাটি কামড়ানো এক শটে আর্জেন্টিনার মান রক্ষার গোল এনে দেন। এর আগেই অবশ্য আর্জেন্টিনা ব্যাকফুটে চলে যায় এনজো ফার্নান্দেজের লালকার্ডের কারণে। ৭০ মিনিটে করা ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছিল তাকে।

আরও পড়ুনঃ   এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

কলম্বিয়ার বিপক্ষে এদিন অবশ্য আর্জেন্টিনার শুরুটাই ছিল নড়বড়ে। প্রথম ১৮ মিনিটে বল দখল আর্জেন্টিনার ছিল ৭৩ শতাংশের কাছাকাছি, তবে গোলে শট নেয়ার ক্ষেত্রে কলম্বিয়াই ছিল এগিয়ে। প্রথম গোলটাও পেয়েছিল তারাই। বামপ্রান্তে লুইস দিয়াজ বল পেয়ে একা ড্রিবল করে যান ডিবক্সের কাছাকাছি যেখানে মোট ৪ জনের জটলার মাঝে গোল করেন লিভারপুলে খেলা এই তারকা। দুর্দান্ত সেই গোলটা নিশ্চিতভাবেই অনেকদিন মনে রাখবেন কলম্বিয়ার সমর্থকরা।

ম্যাচের ৩০ মিনিটে অবশ্য আর্জেন্টিনা প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল। কিন্তু বল জালে জড়ানোর পর রেফারি জানালেন অফসাইড সংকেত। বিরতির আগে আরও একাধিকবার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু কলম্বিয়ার রক্ষণ তাদের হতাশ করেছে বারবার।

আরও পড়ুনঃ   Zesty Raspberry Tart Recipe

বিরতির পর ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে ভাল সুযোগ আসে ৬৩ মিনিটে। কিন্তু ভাল সুযোগ পেয়েও হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। তবে ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপাকে পড়ে যায় আলবিসেলেস্তেরা। কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন চেলসি মিডফিল্ডার।

৭৭ মিনিটে লিওনেল মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। এর মিনিট চারেকের মাথায় আর্জেন্টিনা পেয়ে যায় আরাধ্য গোলটা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ড্র এনে দেন থিয়াগো আলমাদা। শেষ পর্যন্ত সেই গোলেই নির্ধারণ হয় ফল। ১-১ গোলে ড্রতেই সন্তুষ্ট হয়ে ফিরতে হয় দুই দলকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST