১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব ইরান, ক্ষুব্ধ মোদি সরকার

অনলাইন ডেস্ক : ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। দক্ষিণ এশিয়ার এই দেশটি অতীতে বহুবারই আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছে।

আর এবার ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে সরব হয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমরা যদি ভারতসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মুসলিমদের দুঃখ-কষ্টের প্রতি উদাসীন থাকি, তাহলে আমরা নিজেদেরকে মুসলমান ভাবতে পারি না।

তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে ভারত। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এটিকে “অগ্রহণযোগ্য” বলেও দাবি করেছে দেশটির মোদি সরকার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত বলেছে, ভারতীয় মুসলমানদের সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মন্তব্য “অগ্রহণযোগ্য”। পবিত্র ঈদে মিলাদুন্নবী — মহানবী হজরত মুহাম্মদ সা.-এর জন্মদিন — উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ইরানি নেতা গাজার মুসলমানদের পাশাপাশি ভারতীয় মুসলমানদের দুর্দশা-যন্ত্রণা নিয়ে বার্তা দেন।

আরও পড়ুনঃ   মধ্যপ্রাচ্যে অবিলম্বে ‘সংঘাত বন্ধের’ আহ্বান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’

নয়াদিল্লির দাবি, ‘এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য। সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনও পর্যবেক্ষণ দেওয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।’

এর আগে সোমবার এক্সে দেওয়া পোস্টে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন: “আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনও জায়গায় মুসলমানের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে আমরা উদাসীন থাকি তবে আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে বিবেচনা করতে পারি না।”

আরও পড়ুনঃ   জান্তাপ্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় আবেদনকে স্বাগত বাংলাদেশের

তিনি আরও বলেন, “ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মাহ হিসেবে আমাদের অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করার চেষ্টা করেছে।”

এনডিটিভি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এটি এমন এক পরিস্থিতি যা নয়াদিল্লিতেও অস্বস্তি সৃষ্টি করেছে।

কারণ ভারতের সঙ্গে উভয় দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের ৮০ শতাংশ তেল পশ্চিম এশিয়া থেকে আসলেও ইসরায়েলের সাথে নয়াদিল্লির কৌশলগত সম্পর্ক — বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে — সম্পর্ক ক্রমেই বিকশিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১৩

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১৪

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৭

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৮

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৯

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST