২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

অনলাইন ডেস্ক : নিরাপত্তা হুমকির মুখে পারমাণবিক শক্তির অখণ্ডতা ও পাল্টা আঘাতের প্রস্তুতি নিশ্চিতে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের শুরুর দিকে দেশটির ক্ষমতাসীন শাসক দলের কংগ্রেসের আগে সামরিক ও অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরতে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছেন কিম জং উন। এর অংশ হিসেবে রোববার দেশটির কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যক্রমের তদারকি করেন তিনি।

কেসিএনএ বলেছে, কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সাগরের ওপর নির্ধারিত পথ ধরে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় কিম ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   ফ্লোটিলার আটক অধিকারকর্মীদের ‘কঠোর’ কারাগারে রাখতে পারে ইসরায়েল

তিনি বলেন, উত্তর কোরিয়া বর্তমানে বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় কোরিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার নির্ভরযোগ্যতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রক্রিয়া যাচাই করা প্রয়োজন।

কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ সক্ষমতার সীমাহীন উন্নয়নের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কিম জং উন। এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছে, রোববার সকাল ৮টার দিকে পিয়ংইয়ংয়ের কাছের সুনান এলাকা থেকে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পারমাণবিকচালিত সাবমেরিন নির্মাণের কাজসহ গত সপ্তাহে উত্তর কোরিয়ার একের পর এক সামরিক তৎপরতা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করছে।

গত সপ্তাহে কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য উত্তরসূরি নিজ কন্যাকে সঙ্গে নিয়ে একটি পারমাণবিকচালিত সাবমেরিনের নির্মাণকাজ পরিদর্শন করেন কিম জং উন। এ সময় দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারক করেন তিনি।

আরও পড়ুনঃ   কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, নববর্ষ ঘিরে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। তবে এ সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

সিউলে অবস্থিত কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া-বিষয়ক বিশেষজ্ঞ হং মিন বলেন, রোববারের উৎক্ষেপণটি সম্ভবত এমন এক উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্যে ছিল, যা প্রচলিত ও পারমাণবিক—দু’ধরনের অস্ত্র বহনে সক্ষম।

কেসিএনএ বলেছে, রোববার একটি কাগজকলের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন কিম।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST