১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

অনলাইন ডেস্ক: বাংলাদেশের জাতীয় পুরুষ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। কিছুদিন আগে টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ তে হোয়াইট করে সিরিজ জেতে বাংলাদেশ। তারই ফলশ্রুতিতে এই সংবর্ধনা।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে তাদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন এবং বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত। খেলোয়াড়দের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’

আরও পড়ুনঃ   এক হারে বাংলাদেশ ক্রিকেটে লজ্জার দুই বিশ্বরেকর্ড

প্রধান উপদেষ্টা একটি জাতিকে একত্রে রাখার জন্য খেলোয়াড়দের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন এবং প্যারিস অলিম্পিকে তাঁর সাম্প্রতিক ব্যস্ততার কথা স্মরণ করিয়ে দেন। প্যারিস অলিম্পিকে ড. মুহাম্মদ ইউনূস একজন উপদেষ্টা ও শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধান উপদেষ্টা জানিয়েছে, মিলানো কর্টিনায় ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকের সময় একই ধরনের ভূমিকা পালন করার জন্য ইতালি তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধ্যাপক ড. ইউনূসকে তাঁর কার্যালয়ে জাতীয় দলকে আমন্ত্রণ জানানোয় তাঁকে ধন্যবাদ জানান এবং বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে। শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কঠিন সময়ে সাফল্য আনায় জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়রা ছাড়াও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST