১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালন







স্টাফ রিপোর্টার : ‘নারীর সম-অধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্যে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু নারীদের অধিকার সংরক্ষণে চাকরির জন্য ১০ ভাগ কোটা বাস্তবায়ন করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।

আরও পড়ুনঃ   পুঠিয়া ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে দুইজন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

এছাড়াও নগরীতে সনাকের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও পথ সভা করা হয়েছে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST