৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক : দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি দিয়েছে। যা নিয়ে আজ (শনিবার) নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি।

এদিকে, হুমকি দেওয়ার পর গুঞ্জন উঠেছে, পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই-তিনদিন চলতে থাকে এই অভিযোগ। যদিও পরবর্তীতে ফ্যাক্টচেকে জানা যায় এসবের প্রায় বেশিরভাগই ছিল গুঞ্জন।

আরও পড়ুনঃ   বাংলাদেশের রূপান্তরের রূপকার শেখ হাসিনা : ওবায়দুল কাদের

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ দিন দুয়েক আগে জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। তবে এরপরই গুঞ্জন উঠেছে, হুমকি পাওয়া ভেন্যু পরিবর্তন করা হতে পারে। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

বিষয়টি নিয়ে আজ বিসিবির কাছে জানতে চাওয়া হলে নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না: ড. ইউনূস

আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ দল কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্নে ফাহিম বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে দিন দুয়েকের মধ্যে দিয়ে দিতে পারে।’ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১০

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১২

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৩

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৪

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৫

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৭

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৯

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

২০

Design & Developed by: BD IT HOST