৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কমেছে পেঁয়াজ ও মরিচের দাম, বেড়েছে মুরগি-ডিমের দাম

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে এক সপ্তাহে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। তবে বেড়েছে মুরগি ও ডিমের দাম। স্থিতিশীল আছে সবজি, গরু, খাসির মাংস, চালের দাম।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এদিন বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৭০-১৮০ টাকা কেজি। যা আগের সপ্তাহে ছিল ২০০ টাকা কেজি। এছাড়াও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। এছাড়াও আলু ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে শিম, গাজর ও টমেটো ছাড়া প্রায় সবজি ৪০-৭০ টাকায় নেমেছে। এই সপ্তাহে বেগুনের কেজি ৫০ টাকা, করলা ৪, পটোল, ঢ্যাঁড়স, ধুন্দুল, ঝিঙা ৩০-৪০ টাকা। মুলা, পেঁপে ৪০, শসা ৮০, বরবটি, কচুর মুখি ৬০-৭০ টাকা কেজি। টমেটো, গাজরের কেজি ১৩০-১৫০ টাকা, লাউ ৪০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০, চিচিঙ্গা ৪০, ঢেঁড়স ৪০, পুঁইশাক ৪০ টাকা, লাল শাক ৬০ টাকায় বিক্রি হতয়েছে। পালং ও পাটশাক ১০-১৫ টাকা আঁটি।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক ১ ঘণ্টা অবরোধ

বিক্রেতারা বলছেন, সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমেছে। ক্রেতারা বলছেন, আগের চেয়ে দাম কমলেও অনেক জিনিসের দাম পূর্বের দামে এখনও আসেনি। সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ বাজারগুলোতে নিয়মিত নজরদারিতে বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান ক্রেতারা।

ব্রয়লার মুরগির কেজি ১৭০ টাকা, সোনালি ২৫০ টাকা ও দেশি মুরগির কেজি ৫০০-৫৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এছাড়া পাতিহাঁস ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাছ ও মাংসের দাম আগের মতো থাকলেও ডিমের দাম বাড়তি বলে বিক্রেতারা জানিয়েছেন। এই সপ্তাহে সাদা ডিম বিক্রি হয়েছে ৪৮ টাকা হালি। আর লাল ডিম বিক্রি হচ্ছে ৫২ টাকা হালি।গত সপ্তাহের মতোই এক কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা ও এক কেজির কম ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।

আগের মতোই রুই, কাতলা আকার ভেদে ৩০০-৬৫০ টাকা কেজি, চিংড়ি ৫০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি। ট্যাংরা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কাচকি, মলা মাছ ৫০০-৭০০, তেলাপিয়া ১৮০-২৫০, শিং মাছ ৫০০-৭০০, মাগুর ৬০০ ও কই মাছ ৪০০-৬০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, সিলভার ২৫০-৩০০ টাকা, পাঙ্গাস ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST