৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সিরিজসেরার টাকা কেন নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

অনলাইন ডেস্ক : পাকিস্তানে থাকতেই মেহেদী হাসান মিরাজ সিদ্ধান্ত নিয়েছিলেন, সিরিজসেরার টাকা নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন। বাংলাদেশের তারকার অলরাউন্ডার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মিরাজসহ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে ফিরেছেন। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে। সিরিজসেরার টাকা নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার কারণ আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানিয়েছেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘ম্যান অব দ্য সিরিজ হওয়ার ব্যাপারে কিছু তো জানতাম না। তবে দেশে এসে তাদের সাহায্য করব, সেটা তখনই নিয়ত করেছি। যেহেতু ম্যান অব দ্য সিরিজ হয়েছি, সেটাই উৎসর্গ করেছি।’

আরও পড়ুনঃ   মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা সাদপন্থিদের

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলার সময় মিরাজ জানতে পারেন নিহত রিকশাচালকের কথা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাচ্চার কান্না দেখে আবেগপ্রবণ হয়ে যান মিরাজ। রিকশাচালকের পরিবারের জন্য কিছু করার সিদ্ধান্ত তখনই নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘প্রথম টেস্টের শেষ দিকে সামাজিক মাধ্যমে দেখেছিলাম যে একটা ছেলে কান্না করেছে। ছেলেটার বয়স আমার ছেলের বয়সের মতোই। আমার বাবা মারা গেছেন নামাজ পড়তে গিয়ে, গুলি খেয়ে মারা গেছেন, আমি রক্ত দেখেছি। আমার বাবা ফিরে আসে না—ওই কথাগুলো আমার এখনো কানে বাজে। খুবই খারাপ লেগেছিল আমার।’

১৫৫ রান ও ১০ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মিরাজ। রাওয়ালপিন্ডিতে পরশু দ্বিতিয় টেস্টের পঞ্চম দিন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার জানিয়েছিলেন, সিরিজসেরার টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন। সিরিজসেরার পুরস্কার হিসেবে তিনি পান ৫ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৪ হাজার টাকা।

আরও পড়ুনঃ   ট্রেনের অগ্রিম টিকিট : একদিনের টিকিটের জন্য ১ কোটি ১৪ লাখ হিট

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায় পাকিস্তান। পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাও প্রথম কোনো জয়। একই ভেন্যুতে পরের টেস্টে ৬ উইকেটে জিতে বাংলাদেশ প্রথমবারের মতো ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ ধবলধোলাই করে পাকিস্তানকে। ধবলধোলাই হওয়ায় আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমেছে পাকিস্তান। বাংলাদেশ ৯ নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট ১৩ বেড়ে হয়েছে ৬৬।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST