২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়ল সতর্কতা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অস্থির রাজনীতির সুযোগ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন বন্দি জেল থেকে মুক্তি পেয়েছে। এর ফলে ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে আতংক তৈরি হয়েছে। যার কারণে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি।

সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করেন আল-কায়দা ও লস্কর-ই-তইবার সঙ্গেও যোগাযোগ রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের। এমনকি আসামে সম্প্রতি এ দলেও সদস্য গ্রেপ্তার হয়েছে এবং ত্রিপুরা পুলিশের হাতেও ধরা পড়েছে সংগঠনটির স্লিপার সেলের সদস্যরা।

আরও পড়ুনঃ   গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলায় ১৬ জন নিহত

ভারতীয় গোয়েন্দাদের দাবি, আটককৃতদের জেরা করে জানা গেছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সাথে হাত মিলিয়ে ভারতে নাশকতা চালানোর ছক করছে এবিটি। আর তাই বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি।

ভারতের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে যাচাই-বাছাই ছাড়া যে ভাবে বন্দিরা মুক্তি পাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে দিল্লির। ভারতের আশঙ্কা, নতুন করে বাংলাদেশের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে পারে। এছাড়া দেশটির কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকেই কড়া হাতে জঙ্গিবাদ দমন করা না হলে ফের অশান্ত হয়ে উঠতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST