২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নানা কর্মসূচীতে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রোববার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ লক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ছাত্র-জনতা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে গত মাসের ৫ তারিখ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন দেশে আর কোন স্বৈরাচারের ঠাই হবে না।

তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী যদি কোন প্রকার অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজী ও জবর দখল করে তাহলে কেউ ছাড় পাবেনা। দল থেকে তাকে বহিস্কার করা হবে। শুধু তাইনয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথেও যদি কোন প্রকার সম্পর্ক রাখে তাকেও ছাড় দেয়া হবেনা বলে সাফ তারেক জিয়া জানিয়েছেন বলে সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এরশাদ আলী ঈশা বলেন।

বক্তব্য শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত নেতৃবৃন্দ শহীদ হয়েছে এবং ১৫ বছরে খুনি স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে যে সমস্ত নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। এছাড়াও শুক্রবার বাদ আসর ভূবমমোহন পার্কে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুর অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদীন শিবলী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহিলা দলের নেত্রী রোজিনা, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাথারণ সম্পাদক মাকসুদুর রহমান রিটনসহ মহানগর সাংগঠনিক ৩৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর তানোরে বিএনপির কথা ছাড়া বাতাসও নড়বে না: বিএনপি নেতা মফিজ উদ্দিন

চার থানা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন:
রাজশাহী মহানগর চারটি থানা বিএনপি’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় শালবাগান পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ২৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার আজিম আযব, ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সোহরাব হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন।

আরও পড়ুনঃ   ধর্ম ও শহীদদের টেনে দু-একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে: রিজভী

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামারুজ্জামান মিলন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক পরাগ, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, শাহ্ মখ্দুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন সহ মহানগর ও জেলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত মাসের ৫তারিখ। এই স্বাধীন দেশে আজ তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। এই স্বাধীনতাকে যেন কোন স্বৈরাচার আবার নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু তাইনয় আওয়ামী লীগের সাথে কোন প্রকার সখ্যতা ও আঁতাত করলে সেই নেতাকর্মীকে ছাড় দেয়া হবেনা। সেইসাথে তাদের বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। আর এই নির্দেশনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে উল্লেখ করেন তারা।

বক্তব্য শেষে বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত কোকো, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ নিহত ও আহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, ও কোটা বৈষম্য ও সরকার পতনের একদফা আন্দোলনে নিহত ও আহতের সুস্থ্যতা ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১১

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১২

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৩

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৪

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৫

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৬

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৭

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৮

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৯

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০

Design & Developed by: BD IT HOST