শিরোনামঃ বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস   |   আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা   |   বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার   |   রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা   |   দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর   |   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪   |   শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   |   হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড   |   নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ   |   রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি   |   বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা   |   গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন   |   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন   |   রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত   |   বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার   |   ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক   |   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ   |   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১   |   রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত   |   শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ   |   তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন   |   জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল   |   রাজধানীর তিন এলাকায় চার ককটেল বিস্ফোরণ   |   সাভারে পার্কিং করা বাসে আগুন   |   ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা   |   সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি   |   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত   |   দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়   |   বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি   |  
১ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩৩ অপরাহ্ণ
Online version

নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করতে জামায়াতের আবেদনের শুনানি ২১ অক্টোবর

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি আগামী ২১ অক্টোবর।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তা আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে আগামী ২১ অক্টোবর শুনানির জন্য ধার্য করা হয়েছে।

আদালতে জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত (রেস্টর) করতে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করা হয়।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল
হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে।

এডভোকেট শিশির মনির বলেন, আপিল বিভাগে পেন্ডিং মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হয়ে নিস্পত্তি হয় নাই। ‘ডিসমিসড ফর ডিফল্ড’ হয়েছে। সেজন্য আমরা মামলাটি পুনরুজ্জীবনের আবেদন করবো। আবেদন মঞ্জুর হওয়ার পর মেরিট অনুযায়ি শুনানি হবে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে যদি আমাদের আপিল এলাউ হয় তখন আমরা নিবন্ধন ফিরে পাব। দলীয় প্রতীক ফিরে পাব। একইভাবে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচনগুলো যখন আয়োজন হবে তখন জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে কোন আইনগত বাধা থাকবে না।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত ২৮ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এডভোকেট শিশির মনির বলেন, জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ দলটির অঙ্গ সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশ বাতিল করা হয়েছে। দেশে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গত ১ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে দেশে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিগত সরকারের ওই সিদ্ধান্তের পুনঃবিবেচনা চেয়ে আমরা নতুন সবকারের কাছে আবেদন করি। তারা বিষয়টি আমলে নেয়।

এই বিষয়ে ২৮ আগস্ট নতুন প্রজ্ঞাপন জারি কারা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত না, সেহেতু সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত ১ আগস্ট তারিখের প্রজ্ঞাপন বাতিল করা হলো এবং উল্লেখিত আইনের তফসিল-২ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সকল অঙ্গ সংগঠনের তালিকাভুক্তি বাতিল করা হলো। এটা অবিলম্বে কার্যকর করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ মানুষের লাল বিপ্লবে বাংলা বসন্তের ফলে পদত্যাগ করে গত ৫ আগষ্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর বিগত সংসদ ভেঙ্গে দেয়া হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার।

বিদায়ী সরকারের নানা অনিয়ম, দুর্নীতি, অপশাসন, গণহত্যা এবং গুমের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন।

Facebook Comments Box

Comment

  • Latest
  • Popular

বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস

1

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

2

বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

4

হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

5

দেশকে মেধাশুন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

6

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

7

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

8

হাদির স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ দিল মেডিকেল বোর্ড

9

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

10

রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

11

বাগমারায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

12

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার প্রত্যাহার ও নতুন মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

13

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

14

রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত

15

বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ : বিভাগীয় কমিশনার

16

ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

17

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ এবং ব্রনকফ-সি সিরাপ জব্দ

18

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

19

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

20

Design & Developed by: BD IT HOST