৩১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ১২

নাটোর প্রতিনিধি : নাটোরে যুবদল ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০-১২ জন আহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের মাঝদিঘা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, শহিদুল ইসলাম, আসাদুল ইসলাম, নাইম, রবিউল ইসলাম, ইলিয়াস আলী, রমজান আলী, জুলেখা বেগম, আব্দুর রাজ্জাক।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি স্থানীয় ইউনিয়ন বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আজ শুক্রবার জুমার নামাজের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝদিঘা দক্ষিণপাড়ায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুক্তা গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ কর্মী রমজান গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে ১০-১২ জন জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

আওয়ামী লীগ কর্মী রমজান আলী অভিযোগ করে বলেন, ‘গতকাল যুবদলের কর্মীরা আমার ভাতিজাকে মারধর করে। আজকে আবার তাকে মারতে বাড়ির ভেতর ঢুকে পড়ে। বাধা দিলে আমি, আমার স্ত্রী, ভাইসহ চারজনকে কুপিয়ে আহত করে। তারা চায়, আমরা এলাকা ছেড়ে চলে যাই।’

ছাতনী যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মুক্তা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের লোকজন দুপুরে জুমার নামাজ পড়তে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এ সময় রাস্তায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তাদের ওপর হামলা করে। তাতে আমাদের চার-পাঁচজন জখম হয়। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনের ওরস শুরু

ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার বলেন, আওয়ামী লীগ অধ্যুষিত এ ইউনিয়নে আধিপত্য চূড়ান্ত করতে আওয়ামী লীগের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে বিএনপির লোকজন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত ঘোষ বলেন, শুক্রবার বিকেলে ৮ জন রোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের মধ্যে দুজনকে রামেকে পাঠানো করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST