১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনের ওরস শুরু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় আটরশী বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরি (কু ছে আ) ৪ দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে

ওরস উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়।

এলাকা ঘুরে দেখা গেছে, সদরপুরের আটরশি গ্রামের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভক্তরা এসে তাঁবু স্থাপন শুরু করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সড়ক মহাসড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে লাখো আশেকান-জাকেরানরা সমবেত হচ্ছেন।

এ উপলক্ষে দরবার শরিফে জুম্মার নামাজের পূর্বে সংবাদ সম্মেলনে ওরস বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন আয়োজকরা।

আরও পড়ুনঃ   রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: নবনিযুক্ত উপাচার্য

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলবে। এখানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদানরা এ বছরের ওরসে অংশ নেবেন।

বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের জেলা প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, প্রতি বছরের ন্যায় এবারো অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হচ্ছেন। ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণসহ সাংবাদিককে মারধর

জানা যায়, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু ছে আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন ৪ দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর শাহসুফি ফরিদপুরীর (কু ছে আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ওরস শরীফ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST