২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবিতে নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: নবনিযুক্ত উপাচার্য

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) ডা. জাওয়াদুল হক। দায়িত্ব গ্রহণের পর আজ রোববার রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রবিবার বেলা ১১টার দিকে বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় উপাচার্য বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও ভবন নির্মাণ, পোস্টগ্র্যাজুয়েশন কোর্স চালু এবং গবেষণা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

ডা. জাওয়াদুল হক বলেন, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল তিনটি। যার মধ্যে অন্যতম রাজশাহী জেলা ও আশপাশের প্রায় দুই কোটি মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ১ হাজার ২০০ শয্যা একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যবিষয়ক জনবল তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি, ১০টি ফ্যাকাল্টি চালু করা এবং চিকিৎসাসেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা। বিগত দিনে নানা অনিয়ম, দুর্নীতি ও সমালোচনার ফলে প্রতিষ্ঠার আট বছরেও পরিকল্পনার কোনো কিছুই বাস্তবে আলোর মুখ দেখেনি।’

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

উপাচার্য আরও বলেন, ‘আমি সবে দায়িত্ব গ্রহণ করেছি। আশা-আকাঙ্ক্ষার জায়গাগুলো নিয়ে কাজ করব এবং দ্রুতই রামেবির ভৌত অবকাঠামো নির্মাণ করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন বাস্তবায়িত করব।’

মতবিনিময় সভায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST