২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গুম হওয়া ৩ জনকে ফিরে পেতে আকুতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিম এবং সোনামসজিদের ব্যবসায়ী মফিজুল ইসলামকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন স্বজনেরা। তাঁরা তিনজনের সন্ধান চেয়ে বিভিন্ন সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

স্বজনদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তিনজনকে তুলে নিয়ে গুম করা হয়। এরপর বাহিনীর দপ্তরে বারবার ঘুরেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। তার পরও তাঁদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনেরা।

দুই ছেলে নিখোঁজ হওয়ার খবরে স্ট্রোক করে মারা গেছেন মিজানুর ও রেজাউলের মা। তাঁদের বৃদ্ধ বাবা মো. আইন-আল হক জানান, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ২০১৬ সালের ১৭ আগস্ট মুসলিমপুরের বাড়ি থেকে মিজানুরকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন, শাহ আলমসহ কয়েকজন পুলিশ সদস্য। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করেন ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল। এরপর একই বছরের ২৭ ডিসেম্বর রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে তাঁকে উঠিয়ে নিয়ে যান সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। তখন থেকে নিখোঁজ রয়েছেন দুই ভাই।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পরিবারের অভিযোগ, রেজাউলের বিষয়ে পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) নিলেও মিজানুরের জিডি নেয়নি। অবিলম্বে তাঁদের মুক্তি দেওয়ার আহ্বান জানান বাবা আইন-আল হক। তিনি বলেন, ‘আমি বৃদ্ধ বয়সে ছেলেদের মুখ দেখার জন্য বেঁচে আছি।’

মিজানুরের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। সন্তানেরা বাবার জন্য অপেক্ষার প্রহর গুনছে। কী জবাব দেব তাদের। তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।’

নিখোঁজ মিজানুর ও রেজাউলের বড় ভাই সেতাউর রহমান বলেন, ‘এখন তো গুম হওয়া বেশ কিছু মানুষ পরিবারের কাছে ফিরে আসছেন। আমরাও আশা করি দুই ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। যদি ফিরিয়ে দেওয়া না হয়, তবে যাঁরা দিনদুপুরে আমার ভাইদের তুলে নিয়ে গুম করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।’

আরও পড়ুনঃ   পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

এদিকে ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া হয় একই উপজেলার বালিয়াদীঘি গ্রামের ব্যবসায়ী মফিজুলকে। এরপর শিবগঞ্জ থানার পুলিশ জিডি নিলেও উদ্ধার করতে পারেনি তাঁকে। মফিজুলের স্ত্রী লাইলি বেগম বলেন, ‘স্বামী নিখোঁজের পর র‍্যাব-পুলিশের সব জায়গায় খোঁজ করেছি। কেউ সহযোগিতা করেনি। এমনকি স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করতে পারিনি। এখন আমার তিন সন্তান বাবাকে উদ্ধারে রাস্তায় নেমেছে। জীবিত অথবা মৃত স্বামীকে ফেরত চাই।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ বলেন, ‘যখন শিবগঞ্জের তিন ব্যক্তি নিখোঁজ হন, তখন আমরা দায়িত্বে ছিলাম না। যাঁরা সে সময় দায়িত্বে ছিলেন তাঁরা এ বিষয়ে বলতে পারবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST