২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গোপনে খালেদা জিয়ার চরিত্রে শুটিং করেছেন নিপুণ

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার। অভিনয় ক্যারিয়ার তেমন সমৃদ্ধ না হলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত তিনি। বহুদিন ধরেই আওয়ামী লীগ সরকারের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত এই নায়িকা।

দলটির হয়ে বিভিন্ন সমাবেশ ও প্রচারণামূলক কর্মকাণ্ডে দেখা মিলত নিপুণের সরব উপস্থিতি। যদিও সরকার পতনের পর একপ্রকার গা ঢাকা দিয়েছেন তিনি। দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন, সেটাও নিশ্চিত নয়।

এরই মধ্যে শোনা গেল চমকপ্রদ এক খবর। ২০১৩ সালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক তৈরি করেছিলেন কিংবদন্তি গীতিকার-প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার।

প্রায় ১১ বছর আগে নির্মিত ‘আপসহীন’ শিরোনামের সেই সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে গোপনে শুটিং করেণে নিপুণ। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে সেই সিনেমা আলোর মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ   প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত : মিথিলা

সিনেমাটির মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা হেলাল খান। এ সিনেমায় জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান।

তিনি বলেন, ‘ম্যাডাম অসুস্থ। এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।’

এই সিনেমা প্রসঙ্গে পুরোনো এক সাক্ষাৎকারে নিপুণ বলেছিলেন, একদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন। ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের ‘৭১-এর মা জননী’ ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন, চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে। আমাকে তার চরিত্রেই রূপদান করতে হবে। জানতে চাইলেন, আমার আপত্তি আছে কিনা? জানালাম, অভিনেত্রী হিসেবে ম্যাডামের চরিত্রে অবশ্যই অভিনয় করা উচিত। তিনি সাবেক প্রধানমন্ত্রী। তখন বিরোধীদলীয় নেত্রী হিসেবে রাজপথে সরব। আমি রাজি হওয়ায় আঙ্কেল খুব খুশি হলেন।

আরও পড়ুনঃ   আমার নাম-ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে : তিশা

যদিও পরিচালক মাজহারুল আনোয়ার বর্তমানে বেঁচে নেই। তবে এই সিনেমা নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল বলে জানান তার ছেলে সরফরাজ আনোয়ার উপল।

তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবেও উদ্যোগ নিয়েছি বাবার সব সৃষ্টি মানুষের কাছে পৌঁছে দিতে। বাবার নির্মিত শেষ চলচ্চিত্র এটি। দর্শক দেখলে বাবার আত্মা শান্তি পাবে।’

নির্মাতার ছেলে আরও বলেন, ‘এটা শুধু যে একটা চলচ্চিত্র তা কিন্তু নয়, একই সঙ্গে সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বায়োপিক। দেখলে দর্শক জানতে পারবে দেশের প্রতি তাদের ভালোবাসা, ত্যাগ ও মহিমার কথা।’- ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুঠিয়ার বানেশ্বরে ইটভাটার তাপ-ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি কৃষক দিশেহারা

নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

১০

রাজশাহীতে বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

১১

চারঘাট হতে অ্যামোনেশনসহ বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

১২

জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের : ভূমিমন্ত্রী

১৩

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৪

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

১৫

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

১৬

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

১৭

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

১৮

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৯

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST