২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

‘অল ব্ল্যাক’ লুকে ধরা দিলেন দীপিকা

অনলাইন ডেস্ক : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। নতুন সন্তানের আশায় এখন শুধুই দিন গুনছেন রণবীর ঘরনী।

তবে অন্তঃসত্ত্বা দীপিকা যেন কোনোভাবেই ঘরে থাকতে চাননা। বিভিন্ন কাজে স্বামী রণবীর সিংকে নিয়ে বাইরে বের হতে দেখা হয় অভিনেত্রীকে। ফলে পাপারাৎজিদের কবলেও পড়েন। নতুন করে ক্যামেরাবন্দি হয়ে এখন চর্চা চলছে দীপিকার বেবিবাম্প নিয়ে।

মঙ্গলবার রাতে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন এবং রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন। এ সময় ‘অল ব্ল্যাক’ লুকে দেখা গেল হবু মাম্মাকে। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে দীপিকা পাড়ুকোনের ছবি তোলে পাপারাৎজিরা। এ সময় দেখা যায় দীপিকার স্বামী রণবীর সিংয়ের বাবা, মা ও বোনকে।

আরও পড়ুনঃ   কেন আড়ালে ছিলেন রাশমিকা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপটিতে গর্ভবতী দীপিকাকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং পাপারাজ্জিদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।

এদিন কালো মিডি পোশাক পরেছিলেন দীপিকা। ছিল কালো ব্লেজার; বেবিবাম্পের জন্য যা ছিল বেশ আরামদায়ক। ব্লেজারটিতে ল্যাপেল কলার। ফুল হাতা। সঙ্গে সাদা স্নিকার্স, ঘড়ি, আংটি, সোনার হুপস এবং একটি কালো কাঁধের ব্যাগ দিয়ে পুরো অল-ব্ল্যাক লুকে নিজেকে ধরা দেন। তার লম্বা, ঢেউখেলানো চুলগুলি খোলাই রেখেছিলেন। মেকআপের জন্য স্মোকি আইশ্যাডো, রুজ, গাঢ় ভ্রু, বাদামি লিপস্টিক পরেন।

দীপিকাকে সর্বশেষ দেখা যায় নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’-তে, যেখানে অভিনয় করেছিলেন প্রভাস, কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানি এবং অন্যান্যরা। বর্তমানে দীপিকা ও রণবীর সিং তাদের প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই দম্পতি। পোস্টটিতে লেখা ছিল, ‘সেপ্টেম্বর ২০২৪’। অর্থাৎ আগামী মাসেই আসবে ছোট্ট এক পুতুল।

আরও পড়ুনঃ   ‘আমার রিজিক কেড়ে নিলেন, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়’

২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। ইতালির লেক কোমোতে এই দম্পতির একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান ছিল। তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার বিয়েতে অংশ নিয়েছিল। তিন বছর ধরে গোপনে তাদের বাগদান হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST