১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ফোন করে নিয়ে হত্যা করা হয় হিজবুল্লাহ কমান্ডারকে

অনলাইন ডেস্ক : ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গত ৩১ জুলাই নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর। ওইদিন রাজধানী বৈরুতের একটি ভবনে তাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে দখলদার ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে একটি ফোন কল পান ফুয়াদ। ফোন করে তাকে তার আবাসিক ভবনের সপ্তম তলায় যেতে বলা হয়। সেখানে যাওয়ার পরই ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

হিজবুল্লাহর এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, “ফোনকল করে ফুয়াদ সুখরকে সপ্তম তলায় নেওয়া হয়। আশপাশে যেহেতু অন্যান্য আরও ভবন ছিল। ফলে (উপরের তলায়) নিয়ে গিয়ে তাকে সহজে লক্ষ্য করা যেত। ফোনকলটি সম্ভবত এমন কারও কাছ থেকে এসেছিল যিনি হিজবুল্লাহর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় ঢুকতে পেরেছিলেন।”

আরও পড়ুনঃ   পাকিস্তানে গুলি চালিয়ে সাত নাপিতকে হত্যা

ইসরায়েল কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফুয়াদকে হত্যা করতে সমর্থ হলো সেটি নিয়ে তদন্ত করছে হিজবুল্লাহ ও তাদের সাহায্যকারী দেশ ইরান। তাদের বিশ্বাস, ইসরায়েল হিজবুল্লাহর পাল্টা নজরদারি ব্যবস্থা ভাঙতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুনঃ   মাদুরো ও তার স্ত্রী কোথায় আছে জানে না ভেনেজুয়েলার সরকার

ফুয়াদ সুখরকে হত্যার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এতে যোগ দেয় হিজবুল্লাহ। যদিও ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ সীমান্তেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গত ৩১ জুলাই রাজধানী বৈরুতে হামলা চালিয়ে কমান্ডার ফুয়াদ সুখরকে হত্যার পর সব হিসাব-নিকাশ পাল্টে যায়। হিজবুল্লাহ এখন বলছে ইসরায়েল সীমা অতিক্রম করেছে। এ কারণে তাদের শাস্তি পেতেই হবে।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST