১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মধ্যরাতে রাস্তায় নামলেন শুভশ্রী, পার্নো, মিমিরা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মত ন্যাক্কারজনক ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। এ ঘটনায় অপরাধীদের শাস্তি চেয়ে উত্তাল হয়ে পড়েছে পুরো দেশ; সেখানকার নারীরা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে।

এ ঘটনায় সরব রয়েছেন টালিউড-বলিউডের তারকারাও। অপরাধীদের শাস্তিসহ ভারতে মেয়েদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ভাষায় মুখ খুলেছেন তারা। কেউ কেউ গর্জে উঠেছেন রাজপথেও; বিচারের দাবিতে পথে নেমেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, পার্নো মিত্র ও মিমি চক্রবর্তীসহ ছোট পর্দার তারকারা।

আরজি করে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে বুধবার রাতে রাস্তা দখলে ছিল টালিউডের একাংশ। এ সময় সাধারণদের সঙ্গে বিচার চাই স্লোগানে কণ্ঠ মেলান তারা।

আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সরব হলেও টালিউড তারকারা তেমন গর্জে ওঠেননি বলে দাবি ছিল অনেকের। কেউ মনে করতেন রাজনৈতিক চাপে নাকি রাস্তায় জমায়েতও হবেন না তারা। কিন্তু সেই ধারণা উগরে দিলেন সেই তারকারাই।

আরও পড়ুনঃ   ‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, মিছিল ও জমায়েতে অংশ নিতে উপস্থিত থাকতে দেখা যায় শুভশ্রী, পার্নো ও অরিন্দমকে। সঙ্গে ছিলেন পরিচালক বিরসা দাশগুপ্তও। অন্যদিকে যাদবপুরের জমায়েতে অংশ নেন অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। তিনি একাধিক ছবি ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে।

বাদ যাননি যাদবপুরের বিদায়ী সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাকে এদিন মিছিল থেকে হাততালি দিয়ে স্লোগান তুলতে দেখা যায়। সামাজিক মাধ্যমে তা প্রকাশও করেন।

অন্যদিকে ঋদ্ধি সেনও জমায়েতে অংশ নেন। সেখানকার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই শুভ রাতে ভালো হয়ে থেকো না। রাগ দেখাও, ক্ষোভ দেখাও। এই মৃতপ্রায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে।’

আরও পড়ুনঃ   প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

ছোট পর্দার একাধিক তারকারাও এদিন অংশ নিয়েছিলেন জমায়েতে। নিম ফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী, অনুরাগের ছোঁয়ার কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি দত্ত, তৃণা সাহা, ঋতব্রত মুখার্জিকেও পথে নামতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। জানা যায়, তাকে ধর্ষণ করা হয়েছে। আর তারই প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ১৪ আগস্ট অবস্থান কর্মসূচি করেন নারীরা। যোগ দেন পুরুষরাও। পশ্চিমবঙ্গের গন্ডি ছাড়িয়ে বেঙ্গালুরু, মুম্বাইতেও চলে জমায়েত। আরজি কর হাসপাতালেও চলে ভাঙচুর ও ধস্তাধস্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST