১০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান

জয়পুরহাট প্রতিনিধি : সঠিক তথ্য-উপাত্তসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর মেজর মো. রেজা আহমেদ। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প যুব উন্নয়ন ভবনের একটি কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সত্য সংবাদ পরিবেশনে আপনারা হয়তো বাধার সম্মুখীন হয়েছেন। এখন সেটি নিয়ে ভাববেন না। আপনারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন।

মেজর রেজা আরও বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে জয়পুরহাটের বিভিন্নস্থানে বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, সেসব বিষয় নিয়ে আমরা কাজ করছি, যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। অনেকেই আমাদের ক্যাম্পে এসে লিখিত অভিযোগও করছেন। এ ছাড়া সদর উপজেলা আমরা এই ক্যাম্প থেকে পর্যবেক্ষণ করছি। আর জেলার চারটি উপজেলায় আলাদাভাবে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা সার্বক্ষণিক সেখানে অবস্থান করবেন। পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা তাদের সহযোগিতা করছি।

আরও পড়ুনঃ   দুর্গম চরাঞ্চলে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি চম্পক কুমার, সময় টিভির জেলা প্রতিনিধি শাহিদুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, ইন্ডিপিডেন্ট টিভির জেলা প্রতিনিধি মোমেন মুনি, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শামিম কাদির, যমুনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল আলিম ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST