৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গম চরাঞ্চলে যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুরে দুর্গম চরাঞ্চলের বাথানে (খামার) এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শুক্রবার দুপুরে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। ওই নেতার নাম ইউসুফ আলী স্বপন (৪০)। তিনি বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাথানটি যমুনা নদীর দুর্গম ও নির্জন চরাঞ্চলে অবস্থিত এবং আশপাশের প্রায় এক বর্গমাইলের মধ্যে কোনো বসতি নেই। সেখানে পাওয়া মরদেহটি ফুলে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে ও মুখ বিকৃত হয়ে গেছে। ইউসুফের পরিবার সূত্রে জানা গেছে, তিনি এক মাস ধরে ওই বাথানে বন্ধু সারজিল সম্পদের গরু, ছাগল ও ঘোড়া দেখাশোনা করতেন। প্রতি বুধবার বাড়িতে এসে পরিবারের জন্য হাটবাজার করে দিয়ে আবার বাথানে ফিরে যেতেন। গত বুধবার থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। ইউসুফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ইউনিয়ন যুবলীগের নেতা ছিল। এক মাস ধরে সে একাই ওই দুর্গম চরে বাথান দেখাশোনা করত। তাকে কেউ মেরে রেখেছে। আমি এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।’ এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘লাশ অনেকটাই পচে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST