৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির সাবেক শিক্ষার্থী কারাগারে

রাবি প্রতিনিধি: কোটাসংস্কার আন্দোলনের ছবিভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গত সোমবার রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাবির সাবেক ওই শিক্ষার্থীর নাম রাশেদ রাজন (২৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ থেকে পড়ালেখা শেষ করেছেন। বর্তমানে তিনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া তিনি ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি টানা পাঁচ বছর ক্যাম্পাস ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস লাইভে কাজ করছেন বলে জানা গেছে।
ভুক্তভোগীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রাশেদ রাজন। সোমবার তাকে ডিবি পরিচয়ে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ৩০ জুলাই তাকে কোর্টে চালান করে দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘ছাত্রদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে গেছে। সে জায়গা থেকে অনেকেই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আবার যারা সরাসরি যুক্ত হতে পারছেন না, তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ছবি ভিডিও পোস্ট করে নিজে প্রতিবাদ করছেন।’
তিনি আরও বলেন, ‘রাশেদ রাজন ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে নিজেও দেশজুড়ে গণহত্যার প্রতিবাদ করছেন। আমরা তার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। পুরো দেশটা এখন জেলখানা, যাকে ইচ্ছে তাকেই রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে ও রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে।’
ওসি শেখ মোবারক পারভেজ বলেন, ‘রাশেদ রাজন নামের ওই শিক্ষার্থীকে ডিবি পুলিশ আটক করেছিলেন। পরে মতিহার থানায় পাঠানো হলে সেখান থেকে তাকে কোর্টে চালান করা হয়।’ বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

১০

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১২

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১৩

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১৪

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১৫

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১৬

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৯

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST