১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মেলোনির উচ্চতা নিয়ে বিদ্রুপ, ৫ হাজার ইউরো জরিমানা সাংবাদিকের

অনলাইন ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উচ্চতা নিয়ে বিদ্রুপের অভিযোগে গিউলিয়া কোর্তেসে নামের এক সাংবাদিককে ৫ হাজার ইউরো (৬ লাখ ৪১ হাজার টাকা) জরিমানা করেছেন মিলান শহরের একটি আদালত। ইতালির সংবাদমাধ্যম এএনএসএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।

এএনএসএ জানিয়েছে, ২০২১ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (তৎকালীন টুইটার) জর্জিয়া মেলোনির শারীরিক উচ্চতা নিয়ে বিদ্রুপাত্মক পোস্ট দেন গিউলিয়া কোর্তেসে। সেই পোস্টে তিনি বলেন, “আমি আপনাকে ভয় পাইনা জর্জিয়া মেলোনি। কারণ সত্যি কথা বলতে, আপনার উচ্চতা মাত্র ১ দশমিক ২ মিটার (৪ ফুট)। আমি এমনকি আপনাকে দেখতেও পাইনা।”

আরও পড়ুনঃ   মঙ্গলবার থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট

এক্সে এই পোস্ট করার পরেই গিউলিয়া বিরুদ্ধে বডিশেমিংয়ের অভিযোগ তুলে আদালতে মানহানির মামলা করেন জর্জিয়া মেলোনি। সেই মামলার রায় আজ বুধবার ঘোষণা কলেন আদালত। গিউলিয়া অবশ্য উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপের কারণে ১ হাজার ২০০ ইউরো (১ লাখ ৫৪ হাজার টাকা) জরিমানা দিতে হয়েছিল গিউলিয়াকে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৭ যাত্রীকে হত্যা

প্রসঙ্গত, জর্জিয়া মেলোনির প্রকৃত উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। সাংবাদিকদের বিরুদ্ধে তার আইনের আশ্রয় নেওয়ার ইতিহাসও নতুন নয়। গত বছর রবের্তো স্যাভিয়ানো নামের এক টিভি সাংবাদিক এক টক শো অনুষ্ঠানে অভিবাসী ইস্যুতে মেলোনির নেতৃত্বাধীন সরকারের কঠোর মনোভাব নিয়ে অপমান করেছিলেন তাকে। তার বিরুদ্ধেও মানহানির মামলা করেছিলেন মেলোনি।

মামলায় পরাজিত হয়ে সেই রবের্তোকে ১ হাজার ইউরো জরিমানাও দিতে হয়েছিল।-সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST