১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আমিশা প্যাটেলকে নিয়ে চটলেন ইমরান হাশমি

অনলাইন ডেস্ক : ইমরান হাশমি ২০০৩ সালে বিক্রম ভট্টের ছবি ‘ফুটপাত’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তবে মহেশ ভট্টের ছবি ‘ইয়ে জিন্দেগি কা সফ’ দিয়ে ডেবিউ করার কথা ছিল তার।

ছবির নায়িকা ছিলেন আমিশা প্যাটেল। কিন্তু, অভিনেত্রী নাকি একটা সময় ইমরান হাশমিকে সিনেমা থেকে বের করে দেন। ইমরান হাশমি নিজেই একথা জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। এবং তার কারণও জানিয়েছেন।

ইমরান হাশমি বর্তমানে তার সিরিজ ‘শোটাইম’-এর জন্য খবরে। যার প্রথম সিজনের দ্বিতীয় পার্ট সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ‘দ্য লালানটপ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, তার প্রথম ছবি ছিল ‘ইয়ে জিন্দেগি কা সফর’।

আগে গোবিন্দা এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকলেও, পরে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু, এরপর ইমরানকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

ইমরান হাশমি বলেন, ‘আমি তখন রোশন তানেজার সঙ্গে অভিনয়ের কোর্স করেছিলাম। এক মাস পর, মহেশ ভট্ট ফোন করে বলেন, গোবিন্দা আর ছবিতে নেই। তার তারিখ নিয়ে সমস্যা চলছে। তিনি রোশন তানেজাকে জিজ্ঞেস করেছিলেন, আমি এই ছবির শ্যুটিংয়ের জন্য প্রস্তুত কিনা।

রোশন তানেজা বলে দেন যে আমি প্রস্তুত। আমি এটা শুনেই নার্ভাস হয়ে কাঁপতে শুরু করেছিলাম। কারণ, আমি তো সেভাবে প্রস্তুত ছিলামই না। আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছিলাম।’

এ অভিনেতা বলেন, ‘আমি বলেছিলাম যে আমি সেভাবে প্রস্তুত নই। আর ভট্ট সাহেব বলেন- না, এভাবে ভাবলে আপনি কখনোই প্রস্তুত হবেন না। আপনাকে আরও ভালোভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এটি সেই ধরনের সিনেমা, যা আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমিশারও মনে হয়েছিল আমি খুব কাঁচা।’

আমিশা প্যাটেল সম্পর্কে ইমরান বলেন, ‘আমিশা বুঝতে পেরেছিলেন যে আমি এটি করতে পারব না। তিনি তখন একটি হিট ছবি (কাহো না প্যায়ার হ্যায়) করেছিলেন। তাই তিনি চিন্তায় ছিলেন। তিনি চেয়েছিলেন নায়কের বাছাইটা ঠিকঠাক হোক। এমন কাউকে যাতে না নেওয়া হয়, যে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং শুধুমাত্র এক মাসের অভিনয়ের কোর্স করে চলে এসেছে।

আরও পড়ুনঃ   হাঁটুর বয়সী নায়কের প্রেমে কারিনা!

তাই, তিনি ভট্ট সাহেবের কাছে গিয়ে বলেন, ইমরান হয়ত সঠিক পছন্দ নয়। আমি একথা জানতে পেরে প্রথমে রেগে গিয়েছিলাম। এখন যখন আমি পিছন ফিরে তাকাই, আমার মনে হয় আমিশাই হয়ত ঠিক ছিল।’

উল্লেখ্য, ইমরান এবং কঙ্গনা গ্যাংস্টার, রাজ, উংলি এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ইমরানকে সর্বশেষ সালমান খান-অভিনীত টাইগার ৩-এ প্রতিপক্ষের ভূমিকায় দেখা গিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST