১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হাঁটুর বয়সী নায়কের প্রেমে কারিনা!

অনলাইন ডেস্ক : বলিউডে দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে চলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী দুই সন্তানের জননী এবং ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ হিসেবে ঘর-সংসার ও কাজ দুটোই দারুণভাবে সামলাচ্ছেন।

২০২৩ সালে খান-কাপুর ও দেওলদের মধ্যেও দুর্দান্ত প্রত্যাবর্তনের পর তিনি আবারও বলিউডের ‘মধ্যমণি’ হয়ে উঠেছেন। চল্লিশ পেরোলেও তার গ্ল্যামারের ঝলকানি আজও তরুণ হৃদয় তোলপাড় করে। কারিনা নাকি তার হাঁটুর বয়সী এক নায়কের সঙ্গে প্রেম করছেন। তবে এই প্রেম বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

আরও পড়ুনঃ   ঋষির সঙ্গে ভাইরাল ছবি নিয়ে যা বললেন বিদিপ্তা

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কারিনা কাপুর এমন একটি সিনেমায় অভিনয় করবেন, যেখানে তাকে বিশ বছর বয়সী এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম এখনও ঠিক হয়নি এবং ছবি সম্পর্কিত যাবতীয় তথ্য নির্মাতারা গোপন রেখেছেন।

নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এই ছবির গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন হবে বলে শোনা যাচ্ছে। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে এই নতুন ছবি নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। এর কারণ সম্ভবত, এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে এর আগে পর্দায় দেখা যায়নি।

আরও পড়ুনঃ   ‘পিছে তো দেখো’ খ্যাত তারকা আহমাদের ছোট ভাই মারা গেছেন

বলিউডের পর্দায় অসমবয়সী প্রেম অবশ্য নতুন নয়। সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির নায়িকা সারা অর্জুনও ঠিক একই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন কারণ তিনি অভিনেতার চেয়ে বয়সে অনেক ছোট। এবার কারিনার এই নতুন জল্পনায় কবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, সেটাই দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST