১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

হাসপাতাল পরিদর্শনে গিয়ে নিজেই চিকিৎসা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে এক শিশু রোগীকে নিজেই চিকিৎসা দেন। শনিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। এসময় জরুরি বিভাগে এক শিশু চিকিৎসা নিতে এলে তিনি নিজেই হাতে গ্লাভস পরে তাকে চিকিৎসা দেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন ও রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, এই প্রথম আমি এই হাসপাতাল পরিদর্শন করলাম। আমি তো এর আগে এই হাসপাতালে আসিনি। আমি স্বচক্ষে এই দৃশ্য দেখে গেলাম। আমি নিজেও একজন ডাক্তার। বিভিন্ন হাসপাতালের এসব দৃশ্য আমি এর আগেও দেখেছি। বার্ন ইউনিটেও চিকিৎসার এই দৃশ্য আমি দেখেছি। আমি কথা কম কাজ বেশি করি। আমি দেখে গেলাম, যত দ্রুত সম্ভব ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতাল থেকে ৫০০ শয্য বিশিষ্ট হাসপাতাল করার জন্য যা যা পদক্ষেপ আমি করব। মেডিকেল কলেজ করার ব্যাপারে আমরা আলোচনা করব। আমি সব কিছু নিয়েই কাজ করতেছি। আমি ডাক্তারদের সুরক্ষা দিব রোগীদেরও সুরক্ষা দিব।
এসময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাও নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST