৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

প্রত্যাশার চাপে পূজা!

অনলাইন ডেস্ক : বিগত কয়েক মাস ধরেই ‘সুরিয়া ৪৪’ সিনেমাটি নিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী পূজা হেগডে। এই সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর তামিল সিনেমায় কামব্যাক করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ করেছেন পূজা।

জানা গেছে, আন্দাবর দীপপুঞ্জে টানা এক মাস শুটিং শেষে দেশে ফিরেছেন তিনি। সেখানে সিনেমাটির গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের দৃশ্য ধারণ করা হয়েছে। সেখানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সিনেমাটির নায়ক সুরিয়া লিখেছেন, ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন! শুটিং এগিয়ে চলছে।’ এদিকে প্রথম পর্বের শুটিং শেষ হতে না হতেই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন পূজা।

আরও পড়ুনঃ   ‘শুটিং চলাকালীন দুঃস্বপ্ন দেখি, কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই’

বিষয়টি নিয়ে পূজা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘অনেকদিন পর ভালো একটি গল্পে অভিনয় করছি। সিনেমাতে দর্শকরা যে বিষয়গুলো দেখতে চান তার সবই থাকছে সুরিয়া ৪৪-এ। ভালোবাসা, হাসি-কান্না, যুদ্ধ!—সবই থাকছে। অন্যদিকে সুরিয়ার সঙ্গে অনেকদিন পর কাজ করছি।

তারও আলাদা দর্শক রয়েছে। আমাদের জুটি ঘিরে তাই সবার প্রত্যাশা বেশি থাকবে—এটাই স্বাভাবিক। এই জায়গাতে একটু চাপ তো কাজ করছেই। তবে চেষ্টা করছি, নিজেদের চরিত্রগুলো ফুটিয়ে তোলার। আশা করছি, দক্ষিণে ফেরা স্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুনঃ   আমেরিকান নায়িকা কোর্টনি কফির দুঃখ প্রকাশ

এই সিনেমাটি ছাড়াও বেশ কয়েকটি দক্ষিণী ও বলিউড সিনেমা বর্তমানে হাতে রয়েছে পূজার। সেই তালিকায় থাকা ‘দেবা’ সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে।

সিনেমাটিতে পূজা শহীদ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। জানা গেছে, দেবা সিনেমাটিতেও অ্যাকশন গার্ল হিসেবে ধরা দেবেন পূজা। শহীদ কাপুর এতে পুলিশ চরিত্র রূপায়ণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST