৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাণী কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে ফিরছেন ফাওয়াদ খান

অনলাইন ডেস্ক : বহু ভারতীয় নারীর মন জয় করে নিয়েছিলেন পাকিস্তানের সুদর্শন অভিনেতা ফাওয়াদ খান। এবার দীর্ঘ বিরতির পর ফের বলিউডে ফিরছেন ফাওয়াদ খান। বাণী কাপুরের সঙ্গে একটি ছবিতে আগামীতে তাকে দেখা যাবে। এখন পর্যন্ত ছবির নাম ঠিক হয়নি। তবে এটি একটি আন্তর্জাতিক মানের প্রজেক্ট হতে চলেছে যার হাত ধরে বলিউডে কামব্যাক করবেন এই পাকিস্তানি অভিনেতা।

ভারতীয় সংবাদ সংস্থা (আইএএনএস) এর পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ফাওয়াদ খানের জনপ্রিয়তা দারুণ তার অনেক ভক্ত রয়েছে। এছাড়া তিনি ইতোমধ্যেই মার্ভেলের সিনেমাটিক ইউনিভার্সে কাজ করে ফেলেছেন। তবে এই ছবি নিয়ে আপাতত তেমন কোন তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে না।

ফিল্মফেয়ারের রিপোর্ট অনুযায়ী, ফাওয়াদ আট বছর পর হিন্দি ছবিতে ফিরতে চলেছেন। ফিল্মফেয়ারের ঘনিষ্ঠ সূত্র বলেছে যে ফাওয়াদ আবার ভারতীয় দর্শকদের মন জয় করতে প্রস্তুত।

আরও পড়ুনঃ   ব্রাইডাল লুকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

নির্মাতারা বলেছেন, এ ছবিতে ফাওয়াদ এবং বাণীর চরিত্রটি দুই ভগ্ন হৃদয় মানুষের। পরিস্থিতি তাদের একে-অপরের সম্মুখে দাঁড় করায়। ধীরে-ধীরে একে-অপরকে ভালোবেসে ফেলে চরিত্র দুটি। নতুন প্রজন্মের এই কাহিনি ভালো লাগবে বলেই আশা রাখা যায়।

বলিউডে ফের কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফাওয়াদ। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড়াও ‘কাপুর অ্যান্ড সনস’, ‘খুবসুরত’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ফাওয়াদের সেই ছবির তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি ছবি। অভিনেতা নাকি নতুন উদ্যমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন ।

ফাওয়াদ খানকে এর আগে একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত ছবি খুবসুরত। এরপর ২০১৬ সালে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাপুর অ্যান্ড সন্স ছবিতে দেখা গিয়েছিল তাকে। সেটাই ছিল তার শেষ বলিউড ছবি।

আরও পড়ুনঃ   জুয়া কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে মুখ খুললেন মাহি

উল্লেখ্য, ২০২৩ সালে মুম্বাই হাইকোর্ট একটি পিটিশন খারিজ করে দেয়। যেখানে ভারতীয় নাগরিক, কোম্পানি এবং অ্যাসোসিয়েশনগুলিকে পাকিস্তানি শিল্পীদের, যেমন অভিনেতা, গায়ক, সংগীতশিল্পী, গীতিকার এবং টেকনিশিয়ানদের সঙ্গে সহযোগিতা করা থেকে সম্পূর্ণ বাতিল করার কথা জানিয়েছিল।

২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। প্রায় ৮ বছর পর ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) উরি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করার একটি প্রস্তাব পেশ করে। আইএমপিপিএ-র সভাপতি, টিপি আগরওয়াল বলেছিলেন, ‘আইএমপিপিএ তাদের ৮৭তম বার্ষিক সাধারণ সভায় পাশ করেছে। কোনও পাকিস্তানিকে তাদের প্রযোজক সদস্যরা পুরোপুরি নিয়োগ করবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১০

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

১২

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

১৩

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

১৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৭

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১৮

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১৯

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST