৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার; অপহৃত উদ্ধার

স্টাফ রিপোর্টার : নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়ারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে দুই অপহৃত ব্যক্তি উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: ফজলুল কাদের পলাশ (৩২) ও মো: শাহেদ আহমেদ (৩২)। ফজলুল নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়ারামপুর এলাকার মো: আবুল হাসেমের ছেলে ও শাহেদ একই জেলার লালপুর থানার করিমপুর এলাকার মো: মেহের আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ইকরাপুর গ্রামের শ্রী নীশিত কুমার। তিনি বর্তমানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় বসবাস করেন। নীশিত কুমার একজন ব্যবসায়ী।তিনি পূর্বে একটি এনজিওর চাকরির পাশাপাশি ব্যবসা করতেন। অপর দিকে আসামি ফজলুল নগরীর শাহমখদুম থানার আম চত্বর এলাকায় বসবাস করতো। সেই সুবাদে তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। গত ২ জুলাই ২০২৪ সকাল ১০ টায় আসামি ফজলুল মোবাইল ফোনে ব্যবসার কথা বলে শ্রী নীশিত কুমারকে ডাকে। তখন নীশিত কুমার ব্যাংকে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু সময়মতো বাড়ি ফিরে না আসলে তার স্ত্রী মোবাইল ফোনে কল করে ফোন বন্ধ পান। তখন তার স্ত্রী ভিকটিম নীশিত কুমারকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরবর্তীতে আসামি ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তের হামলা, আটক ১৫

আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম ভিকটিমকে উদ্ধার আসামিদের গ্রেপ্তারে অভিযানে শুরু করে।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর গতকাল ৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৭ টায় নাটোর জেলার বাগাতিপাড়া থানার দয়ারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে ভিকটিম নীশিত কুমার ও তার বন্ধু মোঃ শহিদুজ্জামান জনিকে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম নীশিত কুমার ও তার বন্ধু শহিদুজ্জামানসহ তাদের আরেক বন্ধু নাজমুলকে মুক্তিপণের জন্য কৌশলে ডেকে আটকে রাখে। সেখানে তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাদাবি করে। সেখান থেকে নাজমুল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST