৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তের হামলা, আটক ১৫

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানার আফিসার ইনর্চাজ (ওসির) পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে আশপাশে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ১৫ জনকে আটক করে।
পুলিশ জানায়, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ বুধবার রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল। বেলা পৌনে ৩টার দিকে মহিষবাথান এলাকার একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহলে থাকা গাড়িটি আসছিল। তখন দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কোনো পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এসময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত ১৫ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
রাজপাড়া থানার আফিসার ইনর্চাজ (ওসি) রফিকুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা আদালতের সামনে সমাবেশ করবেন এমন খবর পেয়ে আজ বুধবার সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানার একটি পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বেশকজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST